1. admin@banglarmuktokontho.com : admin :
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে বউ-শ্বাশুড়ি মেলা অনুষ্ঠিত হয়েছে - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সফল করার জন্য, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা “সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা।

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে বউ-শ্বাশুড়ি মেলা অনুষ্ঠিত হয়েছে

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২০ Time View

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী আয়োজন বউ- শ্বাশুড়ি মেলা। সোমবার আন্ধারীঝাড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে দিনব্যাপী এ মেলার আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। বাস্তবায়ন করে ল্যাম্ব হাসপাতাল ও অর্থায়ন করে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)।

ইউএফপিও ভূরুঙ্গামারী ডাঃ ফেরদৌসের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন মোজাম্মেল হক ( ডিডিএফ পি) কুড়িগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, ইউ এইচ এফপিও ভূরুঙ্গামারী ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, প্রজেক্ট অফিসার ল্যাম্ব বাদল এককা, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর ইউএনএফপিএ আসাদুজ্জামান, ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর মনজু আরা বেগম।

মেলায় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক ডেলিভারির গুরুত্ব, কিশোর কিশোরী স্বাস্থ্যসেবা, জরায়ু মুখ ক্যানসার প্রতিরোধ সহ নানা বিষয়ে আলোচনা করা হয়। স্বাস্থ্যসেবা নিশ্চিতে ছিলো ভায়া টেস্ট, ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা, ফিস্টুলা কাউন্সেলিং ও কিশোরী সহ বিভিন্ন কর্ণার।

তিন শতাধিক বউ শ্বাশুড়ি অংশ গ্রহণ করেন এ ব্যতিক্রমী আয়োজনে। অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের মেলা শুধু পারিবারিক সম্পর্ককে ঘনিষ্ঠ করে না, বরং সুশীল সমাজের তথা নারীর স্বাস্থ্য সচেতনতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই