1. admin@banglarmuktokontho.com : admin :
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় ভেড়ামারায় বিদ্যুতের লাইনম্যানকে লক্ষ্য করে গুলি  - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম:
দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সফল করার জন্য, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা “সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় ভেড়ামারায় বিদ্যুতের লাইনম্যানকে লক্ষ্য করে গুলি 

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া।
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ Time View

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় ভেড়ামারায় বিদ্যুতের লাইনম্যানকে লক্ষ্য করে গুলি আহত দুই #থানায় এজাহার দাখিল

কুষ্টিয়ার ভেড়ামারার পল্লীতে ৪ মাসের বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর এক পল্লী বিদ্যুৎ কর্মীকে  বিদ্যুৎ গ্রাহকের ছেলে আব্দুর রহিম (২৫) ক্ষিপ্ত হয়ে অবৈধ আগ্নিয় অস্ত্র হাতে করে হামলা করে। পরপর ২ রাউন্ড গুলি করা হয়। গুলি দুইটি লক্ষ্যভ্রুষ্ট হলে, পরে লাইনম্যান সোহাগ (৩৫)কে ধরে অস্ত্রের বাটদিয়ে আঘাত করলে গুরুত্বর রক্তাক্ত জখম  হয়ে লাইনম্যান মাটিতে পরে গেলে দুস্কৃতিকারি পালিয়ে যায়।

খবর পেয়ে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি, ভেড়ামারা জোনাল অফিসের ডিজিএম মোঃ জাহাঙ্গীর আলম দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুত্বর আহত লাইনম্যান সোহাগ মিয়াকে সেখান থেকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনাটি ঘটেছে গতকাল  সকাল ১১টার দিকে,  কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে।

ভেড়ামারা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা যায়, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের তাজমল হোসেন পল্লীবিদ্যুৎ অধীনে হিসাব নং-১০৬/২০৩০, শ্রেণী-আবাসিক এর বাড়ীর মিটারে জুন, জুলাই, আগষ্ট, সেপ্টেম্বর/২৫ চার মাসের বিদ্যুৎ বিল বকেয়া পরিশোধ করার জন্য বার বার  বলা হয়। কিন্তু বকেয়া পরিষদ না করে সময় খাপন করে, বকেয়া বিদ্যুৎ বিল বাবদ ৪৯২১.০০  টাকা পরিশোধের জন্য গ্রাহকের বাড়ীতে গেলে গ্রাহক  জানায় বিদ্যুৎ বিল পরিশোধ করবো না। তখন লাইনম্যানরা লাইন কেটে দেওয়ার সিদ্ধান্ত নেই, নিয়মানুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করে দিলে এ সময় গ্রাহকের ছেলে আব্দুর রহিম (২৫) লাইনম্যান সোহাগ ও রাহুলের উপর চওড়া হয় । ক্ষুব্ধ হয়ে আব্দুর রহিম ঘর থেকে অবৈধ আগ্নিয়াস্ত্র নিয়ে আসে।  অস্ত্র দেখে লাইনম্যানরা দৌড়দিলে  পরপর ২ রাউন্ড গুলি চালাই, গুলিটি  লক্ষ্যভ্রুষ্ট হয়,গুলি আর না থাকায় পরে ১জন লাইনম্যান সোহাগ মিয়া কে ধরে বেধড়ক মারপিট ও অস্ত্রের বাটদিয়ে আঘাত করে গুরুত্বর রক্তাক্ত জখম করে। লাইনম্যান মারখেয়ে অজ্ঞান অবস্থায় পরে থাকলে  স্থানীয় লোকজন অফিসে খবর দেয়।এ ব্যাপারে

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি, ভেড়ামারা জোনাল অফিসের ডিজিএম মোঃ জাহাঙ্গীর আলম জানান, জেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে বিদ্যুৎ গ্রাহক তাজমল হোসেন হিসাব নং-১০৬/২০৩০,  তার ৪ মাস বিল বকেয়া থাকায় অফিসের নিয়ম অনুযায়ী তাকে বলা হয় এবং আলোচনা সাপেক্ষে লাইন বিচ্ছেদ করলে গ্রাহকের ছেলে আব্দুর রহিম ক্ষিপ্ত হয়ে আমার লাইনম্যানদের কে অন্যায় ভাবে মেরে ফেলোর উদ্দেশ্যে গুলি ও পরে বেধড়ক মারপিট এবং আগ্নিয়াস্ত্র’র বাটদিয়ে আঘাত করে গুরুত্বর আহত করে। এই ঘটনায় দােষীব্যক্তি আব্দুর রহিমকে দৃষ্টান্তমুলক আইনগত ভাবে শাস্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনকে অবগত করা হয়েছে।

বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন ঘটনায় গ্রাহকের ছেলে আব্দুর রহিম  ক্ষিপ্ত হয়ে অবৈধ আগ্নিয়াস্ত্র হাতে করে হামলা ২রাউন্ড গুলি ও লাইনম্যানকে বে আইনি ভাবে গুরুত্বর আহত করার অপরাধে  বাদী হয়ে মোঃ আকরাম হোসেন এজিএম, ওএন্ডএম (অঃ দাঃ) ভেড়ামারা জোনাল অফিস, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি ভেড়ামারা থানায় আব্দুর রহিমকে আসামী করে ভেড়ামারা থানায় এজাহার দায়ের করেছেন। মামলা নং ১৮ তাং ২৩/৯/২৫।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই