1. admin@banglarmuktokontho.com : admin :
ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তন ও প্রধান শিক্ষকের কক্ষ উদ্বোধন - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সফল করার জন্য, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা “সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা।

ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তন ও প্রধান শিক্ষকের কক্ষ উদ্বোধন

‎প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী: ‎
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ Time View

নোয়াখালীর সেনবাগে ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তন ও প্রধান শিক্ষকের কক্ষ উদ্বোধন করা হয়।

‎সোমবার ( ২২ সেপ্টেম্বর ) সকালে নোয়াখালীর ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক মিলনায়তন এবং প্রধান শিক্ষকের কক্ষের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের কৃতি সন্তান, সাবেক মেধাবী শিক্ষার্থী, টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীর প্রতিষ্ঠা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল মোতালেব দুলাল ও সঞ্চালনায় ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার ভৌমিক।

‎শুভেচ্ছা বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন এবং অভিভাবক সদস্য আবদুল্লাহ আল মামুন।

‎অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদ্যালয়ের বর্তমান শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করে বলেন, এই নতুন সংযোজন বিদ্যালয়ের শিক্ষকদের কর্মপরিবেশকে আরও সমৃদ্ধ করবে এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে অনুপ্রাণিত করবে।

‎অনুষ্ঠান শেষে আনন্দঘন পরিবেশে অতিথি, শিক্ষক-শিক্ষার্থী,  অভিভাবক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ মিলনায়তন পরিদর্শন করেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই