1. admin@banglarmuktokontho.com : admin :
নবগঠিত সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটির বিজয় মিছিল - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নবগঠিত সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটির বিজয় মিছিল

‎প্রফেসর ড.মোহাম্মদ আবু নাছের,ব্যুরো চীফ নোয়াখালী: ‎
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৮ Time View

গত ৮ সেপ্টেম্বর রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সেনবাগ উপজেলা আহবায়ক কমিটি ও পৌরসভা বিএনপির  আহবায়ক কমিটি ঘোষণা হওয়ার পর বিএনপি’র ত্রিমুখী গ্রুপের পক্ষে বিপক্ষে মিছিল হয়।

‎গত ২দিন আগেও সেনবাগে যে গ্রুপটি আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে কমিটি বাতিলের পক্ষে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছিলেন, অথচ দু’দিন পর  ১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় ঐ গ্রুপটি ( বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবেদিন ফারুক সমর্থিত গ্রুপ )  উপজেলা ও পৌরসভা আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বিজয় মিছিল ও সমাবেশ করে।

‎নোয়াখালীর জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ-কে অভিনন্দন জানান, এবং সেনবাগ উপজেলা ও পৌরসভা আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সেনবাগ পৌর শহরে বিশাল বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

‎বিজয় মিছিলটি সেনবাগ থানার মোড়ে জিরো পয়েন্টে এসে সমাবেশে বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক মোক্তার হোসেন পাটওয়ারী ও পৌরসভা বিএনপি’র সদস্য সচিব মোঃ শহীদ উল্যাহ শহীদ।

‎মিছিলে উপস্থিত ছিলেন, নব-গঠিত সেনবাগ উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ভিপি ফারুক, পৌর বিএনপির  যুগ্ম- আহবায়ক ভিপি জাহাঙ্গীর ও পৌর বিএনপির  যুগ্ম- আহবায়ক আনোয়ার উল্যাহ আজাদ সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই