1. admin@banglarmuktokontho.com : admin :
তারুণ্যের সমাবেশ সফল করতে বিএনপি নেতা হামিদ - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
“কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

তারুণ্যের সমাবেশ সফল করতে বিএনপি নেতা হামিদ

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ:=
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৪৩ Time View

 

আগামী ১৭ মে খুলনাতে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকালে শহরের ভূষণস্কুল সড়কের হলুদহাটাতে অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরচার হাসিনার সরকার আমাদের উপর পাথরের মত চেপে বসেছিল। জনরোষে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েও ষড়ষস্ত্র করছে। তাদের দোসররা এখনো এদেশে আছে। এখন তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে মেতেছে। আর কোনো স্বৈরচারের স্থান এদেশের মাটিতে হবে না। তিনি বর্তমান সরকারকে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষনা দিতে বলেন। নইলে এদেশের জনগন আপনাদেরও ছাড়বে না। হামিদুল ইসলাম হামিদ নেতাকর্মীদের উদ্দেশ্য আরো বলেন, বিএনপির কান্ডারী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমাদের একসাথে কাজ করতে হবে। কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিএনপি নেতা মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, আশরাফুজ্জামান লাল, গোলাম রাব্বানী, পৌর বিএনপির যুগ্ন আহব্বায়ক মিজানুর রহামনান লাল্টু ও কৃষক দলের জালাল উদ্দিনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই