1. admin@banglarmuktokontho.com : admin :
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক । - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক ।

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৫২ Time View

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার সীমান্তে ঘাস কাটতে গিয়ে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৪ মে) দুপুরে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) আওতাধীন ধর্মগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৭৩/১-এস-এর বিপরীতে এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা যায়, রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের ৪ বাংলাদেশি সীমান্ত এলাকায় ঘাস কাটছিলেন। বিষয়টি ভারতের ১৮৪ আমবাড়ী বিএসএফ ক্যাম্পের টহল দলের নজরে এলে তারা ঐ ৪ জনকে আটকানোর চেষ্টা করে। পরে ৩ জন বাংলাদেশি নাগরিক দ্রুত পালিয়ে যেতে সক্ষম হলেও ১ জনকে আটক করে বিএসএফ। আটক ব্যক্তির নাম মো. আজিজুর। তিনি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মরতুজা। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক বাংলাদেশিকে ফেরত আনার জন্য পতাকা বৈঠকের কার্যক্রম চলছে। ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, আমরা আমাদের নাগরিককে নিরাপদে ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে , এবং আশা করছি খুব দ্রুতই পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধান হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই