1. admin@banglarmuktokontho.com : admin :
ক্লু লেস মামলায় আসামি সনাক্ত করে আটক করলেন ওসি শহিদুল ইসলাম। - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ক্লু লেস মামলায় আসামি সনাক্ত করে আটক করলেন ওসি শহিদুল ইসলাম।

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ :-
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৩০২ Time View

ক্লু লেস মামলায় আসামি সনাক্ত করে আটক করলেন ওসি শহিদুল ইসলাম।

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ :-ঝিনাইদের কালীগঞ্জে মনোহরপুর গ্রামের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আবুজার গিফারী পার্শ্ববর্তী কয়ার বিলে মাছ ধরে ফেরার পথে এক ব্যক্তির কাঁচির আঘাতে ঘাড়ে মারাত্মকভাবে যখমপ্রাপ্ত হয়। ৪ এপ্রিল তারিখ এ ঘটনার পর পরই ভুক্তভোগী শিক্ষার্থীর চাচা আজিজুর রহমান উজ্জ্বল কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত শুরু করে। বাদী ও ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার আসামি সনাক্তের ব্যাপারে পুলিশকে কার্যকারী তথ্য প্রদান করতে ব্যর্থ হয়। তবুও থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে একটি দল তদন্ত করে এ ঘটনার মূল আসামিকে মামলা গ্রহণের মাত্র ১০ দিনে সনাক্ত ও আটক করতে সক্ষম হয়। ভুক্তভোগী গিফারী ঢাকা থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করার খবর জেনে ওসি নিজে ফলের ঝুড়ি সাজিয়ে সুস্থতার ব্যাপারে খোঁজখবর নিতে তার বাড়িতে হাজির হন এবং তার শারীরিক অবস্থার খোজখবর নেন। এ সময় তিনি তার মুঠোফোনে গিফারীকে আসামির ছবি ও ভিডিও দেখালে প্রকৃত অপরাধী সনাক্ত হয়। মনোহরপুর গ্রামের আনসার আলী বিশ্বাসের ছেলে শাহিন বিশ্বাস (৪২) নামের ব্যক্তিটি সেদিন আবুজার গিফারীকে তার হাতে থাকা কাঁচি দিয়ে যখম করেছিল বলে নিশ্চিত করে ভুক্তভোগী নিজেই। পরবর্তীতে ১৪ এপ্রিল বিকালে তাকে আটক করে কালীগঞ্জ থানা পুলিশ কোর্টে প্রেরণ করে। দ্রুত সময়ের মধ্যে প্রকৃত আসামিকে আটক করায় ভুক্তভোগীর পরিবার পুলিশের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার এর মুঠোফোন কথা হলে তিনি বলেন, পুলিশ জনতার। ক্লু লেস ঘটনাগুলো তদন্ত করে প্রকৃত অপরাধীকে সনাক্ত করতে একটু সময় লাগতে পারে। এজন্য তদন্তের স্বার্থে সকলকেই ধৈর্য ধারণ করতে হবে। আমাদেরকে কাজ করার সময় দিলে অবশ্যই প্রকৃত অপরাধীকে আমরা ধরতে সক্ষম হব। একই সাথে তিনি ভুক্তভোগী শিক্ষার্থী আবুজার গিফারী দ্রুত সুস্থতাও কামনা করেন। এ ব্যাপারে প্রশংসায় ভাসছেন ওসি শহিদুল ইসলাম হাওলাদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই