1. admin@banglarmuktokontho.com : admin :
‎সীতাকুন্ডের কালু শাহ্ মাজারের সম্প্রতি সৃষ্ট পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

‎সীতাকুন্ডের কালু শাহ্ মাজারের সম্প্রতি সৃষ্ট পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান,স্টাফ রিপোর্টার সমগ্র বাংলাদেশ।
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৬৪ Time View

‎সীতাকুন্ডের কালু শাহ্ মাজারের সম্প্রতি সৃষ্ট পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত


‎স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্ট:-
‎বন্দর নগরী চট্টগ্রামের সীতাকুন্ডস্থ ঐতিহ্যবাহী হযরত খাজা কালু শাহ্ (রহঃ) মাজার, মসজিদ ওয়াক্ফ এস্টেট (যাহার ইসি নং : ১৭৭৪৩) এর মোতাওয়াল্লী বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব সিরাজ-উদ-দৌলা সওদাগরের সভাপতিত্বে ও মোঃ সাহিদুর রহমান শাহীনের সঞ্চালনায় এলাকাবাসী, আশেকান, ভক্তবৃন্দ ও মুসল্লীদের অংশগ্রহণে সাম্প্রতিক সৃষ্ট পরিস্থিতি নিয়ে জরুরী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ এপ্রিল) দুপুরে মাদরাসা প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বতাবাদী দলের যুগ্ম মহাসচিব ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা আলহাজ্ব লায়ন অধ্যাপক আসলাম চৌধুরী (এফসিএ)। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোরসালিন, সীতাকুন্ড মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সলিমপুর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব খ,ম নাজিম উদ্দীন, সলিমপুর বিএনপি সাবেক সভাপতি আবুল হাশেম, আলহাজ্ব লায়ন অধ্যাপক আসলাম চৌধুরীর (এফসিএ) একান্ত সহকারী মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অত্র কমপ্লেক্সের মাধ্যমে পরিচালিত হযরত খাজা কালু শাহ্ (রহঃ) সুন্নীয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা, হেফজখানা, এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিং, দাতব্য চিকিৎসালয় এবং হযরত খাজা কালু শাহ্ (রহঃ) বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালিত। যা চট্টগ্রামের অন্যতম সুপ্রতিষ্ঠিত কমপ্লেক্স হিসেবে দীর্ঘদিন যাবৎ সুনাম বজায় রেখে আসছে। ‎কমপ্লেক্স, মাজার, মসজিদ ও মাদরাসার সকল উন্নয়নমূলক কাজে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও তিনি আলহাজ্ব সিরাজ-উদ-দ্দৌলা সওদাগরকে মোতাওয়াল্লী হিসেবে হযরত খাজা কালু শাহ্ (রহঃ) মাজার, মসজিদ, ওয়াক্ফ এস্টেট এর কার্যক্রম পরিচালনা জন্য ঘোষণা প্রদান করেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন সলিমপুর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রুকন উদ্দিন মেম্বার, সলিমপুর যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সলিমপুর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও সদস্য সচিব ফরহাদ মোঃ আবদুর রফিক, সলিমপুর ৫নং ওয়ার্ডের সভাপতি সেলিম মেম্বার, সলিমপুর ছাত্রদলের সভাপতি শাহ নেওয়াজ জীবন, সাধারণ সম্পাদক দিদারুল আলম অপু, সলিমপুর বিএনপি সদস্য মোঃ আবু ছালেহ্, মোঃ খোরশেদ আলম, মোঃ আলম, কমপ্লেক্স পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, মাদরাসার শিক্ষকবৃন্দ, স্থানীয় এলাকাবাসী, আশেক, ভক্ত, মুসল্লী ও মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এরপর মতবিনিময় সভা শেষে আলহাজ্ব সিরাজ-উদ-দৌলার সওদাগরের সমাপনী বক্তব্য ও হযরত খাজা কালু শাহ্ (রহঃ) ফাজিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম আমিরীর মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই