1. admin@banglarmuktokontho.com : admin :
নোয়াখালী চাটখিলে ঈদের দিন রাতে সন্ত্রাসী হামলায়, ভাংচুর,বোমাবাজী - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদীতে ২৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারি গ্রেফতার। কবরস্থানের মাটি বরাদ্দে ঘুষ নেওয়ার অভিযোগ পিআইওর বিরুদ্ধে শ্রীমঙ্গল নতুন বাজার রাস্তা গুলো ফুটপাতে দোকান বসিয়ে উঠেছে যানজটের কারখানা যোগানিয়ায় সূর্যমুখী চাষে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত বিশিষ্টজনের সম্মানে কমলনগর প্রেসক্লাবের ইফতার  নরসিংদীর জেলার সিনিয়র সহ-সভাপতি পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন। ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ১ শ্রীমঙ্গল ভুনবীর চমুহনায় অবস্থিতো হাজী মনু মিয়া এতিমখানায় ওআমিনা খাতুন সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল ও এতিমদের মাঝে ঈদের পোষাক বিতরণ নিরব হত্যা ও বৈষম্যবিরোধী নেতাদের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধ

নোয়াখালী চাটখিলে ঈদের দিন রাতে সন্ত্রাসী হামলায়, ভাংচুর,বোমাবাজী

বিশেষ প্রতিনিধি, জাতীয় দৈনিক বাংলার মুক্তকন্ঠ? নোয়াখালী:-
  • Update Time : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৪৭৯ Time View

নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় ঈদের দিন রাতে সন্ত্রাসী হামলায়,ভাংচুর,বোমাবাজী

বিশেষ প্রতিনিধি,নোয়াখালী:- নোয়াখালী জেলার চাটখিলের ২নং রামনারায়নপুর ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামের হুরু বাড়ীতে ঈদের দিন রাতে সশস্ত্র সন্ত্রাসীরা হামরা করেছে। এ সময় সন্ত্রাসীরা বাড়ীর মোরশেদ আলম সজীবের বসত বিল্ডিং ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করেছে এবং বাড়ীতে কয়েকটি বোমা বিস্ফোরন ঘটিয়েছে। সজিব দীর্ঘদিন থেকে চট্টগ্রামে প্রাইভেট কোম্পানীতে চাকুরী করেন এবং তিনি ঈদের ছুটিতে বাড়ীতে আসেন। এ ঘটনার পর থেকে বৈকুন্ঠপুর এলাকার লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা মোরশেদ আলম সজীবের অভিযোগ থেকে জানা গেছে ঈদের দিন রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার বসত বিল্ডিংয়ে হামলা করে এবং ব্যাপক ভাংচুর করে। বাড়ীতে কয়েকটি বোমা বিস্ফোরন ঘটায় এবং ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। সন্ত্রাসীরা তাকে মারধর হত্যা বা গুম করার হুমকি ও দেয়। সন্ত্রাসীরা তাকে এ ব্যাপারে থানায় কোন অভিযোগ না করার হুমকি দিলেও তিনি আইন শৃঙ্খলা বাহিনীর উপর আস্তা রেখে গতকাল মঙ্গলবার থানায় অভিযোগ করেছেন। এলাকাবাসী এবং কয়েকজন ভোক্তভোগী জানান রামনারায়পুর এবং খিলপাড়া ইউনিয়নে কয়েকটি কিশোরগ্যাং রয়েছে। এরা তাদের বড় ভাইদের নির্দেশে এলাকায় চাঁদাবাজী হামলা ভাংচুর সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। এদের অত্যাচারে অনেকে এলাকা ছেড়ে অনেত্রে বসবাস করছে তাছাড়া গতকাল ছোবহানপুর বাজার সন্ত্রাসী হামলা হয়েছে। থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান অভিযোগের বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই