1. admin@banglarmuktokontho.com : admin :
নোয়াখালী সেনবাগ উপজেলায় ৯৩ ব্যাচ শিক্ষার্থীদের মিলন-মেলা অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক

নোয়াখালী সেনবাগ উপজেলায় ৯৩ ব্যাচ শিক্ষার্থীদের মিলন-মেলা অনুষ্ঠিত

‎মোহাম্মদ আবু নাছের,ব্যুরো চীফ নোয়াখালী :
  • Update Time : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১২৯ Time View

সেনবাগে ৯৩ ব্যাচ শিক্ষার্থীদের মিলন-মেলা অনুষ্ঠিত

‎মোহাম্মদ আবু নাছের,ব্যুরো চীফ নোয়াখালী: সুদীর্ঘ ৩২ বছর পর নানা আয়োজনের মধ্য দিয়ে মিলন মেলার আয়োজন করেছে সেনবাগ উপজেলার ৯৩ ইং সালের এসএসসি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রী বন্ধু মহল। মঙ্গলবার ( ০১ এপ্রিল ) বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত ৮ ঘণ্টা ব্যাপী জমকালো এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে ছমির মুন্সির হাট ড্রীম কমিউনিটি সেন্টারে। ৯৩ ব্যাচের বন্ধু লায়ন ফারুকের উদ্যোগকে স্বাগত জানিয়ে বন্ধু জহির,পারভেজ,শাহাজাহান সাজু,মর্তুজা,কচি,দুলাল, জাহাঙ্গীর শুভ,সাংবাদিক জাহাঙ্গীর,সাংবাদিক আবদুল মোতালেব ও বান্ধবী নূরজাহান এবং সুমনার অক্লান্ত পরিশ্রমে সম্ভব হয়েছে ৯৩ মিলন মেলার রজত জয়ন্তী।

‎এই বন্ধু মেলায় ৯৩ ব্যাচের শিক্ষার্থীরা যদিও স্ব-স্ব উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের দাওয়াত দেওয়া হয়েছিল ঈদের আনন্দের কারণে অনেক শিক্ষাগুরু উপস্থিত হতে পারেননি, কিন্তু অনুষ্ঠানে আসতে ভুল করেননি কল্যান্দী রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের তৎকালীন তাদের শ্রদ্ধেয় শিক্ষক মাওলানা মোস্তফা শামসুজ্জামান কে ৩২ বছর পর কাছে পেয়ে কদমবুসি করে উপস্থিত ছাত্রছাত্রীগণ বরণ করে নিয়েছেন। মাওলানা মোস্তফা শামসুজ্জামান ছাত্র-ছাত্রীদের কাছে পেয়ে আনন্দে আপ্লূত হন। যে সকল ছাত্র-ছাত্রী মারা গেছেন, তাদের স্মরণে এক মিনিট শোক জানানো হয় এবং মোস্তফা শামসুজ্জামান কে দিয়ে দোয়া ও মোনাজাত করানো হয়। খাওয়া – দাওয়া, নাচ, গান, কৌতূক ও লটারি ড্র অনুষ্ঠানের মাধ্যমে আকর্ষণীয় পুরষ্কার বিতরণ করা হয় এবং রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়র ৯৩ ব্যাচ বন্ধু শাহাজাহান পাটোয়ারী সাজু তার ব্যক্তিগত পক্ষ থেকে সকল বন্ধুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই