1. admin@banglarmuktokontho.com : admin :
মুক্তিযোদ্ধা প্রগতি বহুমুখী সমবায় সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সফল করার জন্য, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা “সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ

মুক্তিযোদ্ধা প্রগতি বহুমুখী সমবায় সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২০৩ Time View

মুক্তিযোদ্ধা প্রগতি বহুমুখী সমবায় সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম থেকে:-চট্টগ্রামের মুক্তি যোদ্ধাদের সমবায়ভিত্তিক ও সেবামূলক সংগঠন মুক্তিযোদ্ধা প্রগতি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে ও সুহৃদ প্রগতি সংঘের পৃষ্ঠপোষকতায় ইফতার ও দোয়া মাহফিল আজ ১৯ মার্চ বুধবার বিকেল ৪টায় নগরীর র‌্যাডিসন ব্লু’র মোহনা হলে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ এরশাদ উল্লাহ,যুগ্ম আহ্বায়ক শওকত আলম খাজা,যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন মুবিন,চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি,বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল উত্তর-দক্ষিণ-মহানগর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামাল উদ্দিন,এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রাম বিভাগীয় সভাপতি প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম,জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক জোবায়েরুল হাসান আরিফ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন,ভিওইডি’র প্রতিষ্ঠাতা মাশরুর আনোয়ার চৌধুরী,সংগঠনের পরিচালক ও ৩১নং আলকরণ ওয়ার্ড বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো.শাহ আলম,সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ। সভায় বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশের সৃষ্টিতে মুক্তিযোদ্ধাদের অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। পৃথিবী যতদিন থাকবে ততদিন বীর মুক্তিযোদ্ধাদের অবদান স্বর্ণাক্ষরে সমুজ্জ্বল হয়ে থাকবে। তরুণ সংগঠক মোহতাদী আনোয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া,বীর মুক্তিযোদ্ধা এস এম লেয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা প্রদ্যুৎ পাল ,বীর মুক্তিযোদ্ধা মো.মুজিবুর রহমান,সুহৃদ প্রগতি সংঘের আহ্বায়ক সজীব বড়ুয়া,সংগঠক রমিজ উদ্দিন রনি, আশরাফুজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই