1. admin@banglarmuktokontho.com : admin :
ঝিনাইদহ কালীগঞ্জ থানায় টাকা নিয়ে অভিযোগ গ্রহণ : টাকা না দেওয়ায় মেলছে না সেবা - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
হিজবুত তাওহীদে যোগদান: দীর্ঘ পর্যবেক্ষণ ও যাচাই-বাছাইয়ের পর সদস্য হওয়ার দাবি। ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু হাঁটু সমান পানিতে ঢালাই: পলাশে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ, পুনরায় কাজ শুরু নরসিংদীর মাধবদীতে প্রেমসংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে জখম, প্রধান আসামি আল-আমিন গ্রেপ্তার প্রেমঘঠিত বিরুধ মাধবদীতে সহিংসতা যুবককে কুপিয়ে আহত ৪ বসত ঘরে অগ্নিসংযোগ। সদাগরকান্দি গ্রামে সালিশকে কেন্দ্র করে ৭ লাখ টাকা জরিমানা আদায়ের অভিযোগ, এলাকাজুড়ে আলোচনা অনিয়মে জর্জরিত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন: নোয়াখালীতে দুই ইটভাটাকে জরিমানা ৪ লাখ ঝিনাইদহে সাংবাদিককে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর অভিযোগে বিক্ষোভ সমাবেশ। নড়াইলে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন, পদত্যাগের দাবি

ঝিনাইদহ কালীগঞ্জ থানায় টাকা নিয়ে অভিযোগ গ্রহণ : টাকা না দেওয়ায় মেলছে না সেবা

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার:ঝিনাইদহ।
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ Time View

ঝিনাইদহ কালীগঞ্জ থানায় টাকা নিয়ে অভিযোগ গ্রহণ : টাকা না দেওয়ায় মেলছে না সেবা

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার:ঝিনাইদহ।
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে এবার টাকা নিয়ে অভিযোগ গ্রহণ এবং পরবর্তীতে চাহিদা মাফিক টাকা না দেওয়ায় কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আবু হুরায়রা ঝন্টু এ অভিযোগ করেন।তিনি উপজেলার বাকুলিয়া গ্রামের বাসিন্দা ।
জানাগেছে,বাকুলিয়া গ্রামের এহিয়া বিশ্বাসের ছেলে আবু হুরায়রা ঝন্টু ১ ডিসেম্বর কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন একই গ্রামের বাসিন্দা নিজ ভগ্নিপতি সাদ্দাম হোসেনের বিরুদ্ধে। অভিযোগ দায়েরের সময় কালীগঞ্জ থানা পুলিশের কনস্টেবল শামিম রহমান (৬৬৪) আবু হুরায়রা ঝন্টু’র কাছ থেকে ১ হাজার (দুটি ৫০০ টাকা’র নোট ) টাকা তদন্তের জন্য গ্রহণ করেন। এসময় তিনি জরুরীভাবে মামলা নথি ভুক্ত ও আসামী আটক করার জন্য মোটা অংকের টাকা দাবি করেন তার নিকট। এ ব্যপারে ভুক্তভোগী আবু হুরায়রা ঝন্টু জানান,একই গ্রামের সাদ্দাম হোসেনের সাথে ১৪ বছর আগে আমার বোনের বিয়ে দিয়েছি। সে প্রায়ই আমার বোনকে মারধর করে। সাদ্দাম সম্প্রতি আমার বোনকে আবারও মারধর করলে আমি থানায় যায় । এ সময় কনস্টেবল শামিম রহমানের সাথে আমার প্রথম দেখা হয়। তিনি আমাকে একটি লিখিত অভিযোগ দিতে বলেন এবং কিছু টাকার কথা বলেন। তখন আমি থানার গেট থেকে ৫’শ টাকার দুটি নোট মোট ১ হাজার টাকা তাকে দিই। এ সময় তিনি বলেন,জরুরিভাবে কাজ করতে হলে ৫ থেকে ১০ হাজার টাকা দিতে হবে । তাহলে স্যারেরা দ্রুত কাজ করে দেবে বলেও তিনি জানান,আমি পুলিশের চাহিদামত টাকা দিতে না পারায় অভিযোগের ৫ দিন পার হলেও এখনো পর্যন্ত থানা পুলিশ এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি
অভিযুক্ত কালীগঞ্জ থানা পুলিশের কনস্টেবল শামিম রহমান জানান,আমি টাকা নেয়নি। থানায় দ্রুত কাজের জন্য টাকা লাগবে তাও বলি নি। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। থানায় সেবা পেতে টাকা নেওয়ার ব্যাপারে জানতে চাইলে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান , ঘটনা শুনলাম। অভিযোগকারীকে আমার কাছে পাঠিয়েন, আমি দেখব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই