1. admin@banglarmuktokontho.com : admin :
ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১১ মে ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান

ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি।
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৫৮ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়ায় বালুবোঝাই ট্রলি দুর্ঘটনায় চালক মোঃ জাহিদুল ইসলামের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার পশ্চিম ছিটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম হাওলাদার (৩০) উপজেলার আওরাবুনিয়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় ট্রলিচালক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৮টার দিকে প্রতিদিনের মতো বালু বোঝাই ট্রলি নিয়ে যান জাহিদুল। পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ট্রলিটি ঘোরানোর সময় পিছনের গিয়ারে নিয়ে গাড়িটি পেছনে দেন। এ সময় হঠাৎ করে ট্রলির পেছনের চাকা রাস্তার পাশে বালুর মধ্যে দেবে যায়। এতে ট্রলির সামনের অংশ উপরের দিকে উঠে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে ছিটকে পড়েন। এ সময় বিদ্যালয়ের গেটের সঙ্গে মাথার পেছনে গুরুতর আঘাত পান তিনি।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এইচ এম নাসির উদ্দিন
ঝালকাঠি প্রতিনিধি
০১৭১৩৯৬৩৬৭৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই