1. admin@banglarmuktokontho.com : admin :
ইতালি আওয়ামী লীগ একুশে আগস্ট মামলার সকল আসামিকে খালাসের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

ইতালি আওয়ামী লীগ একুশে আগস্ট মামলার সকল আসামিকে খালাসের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন

রিপোর্টঃ-দৈনিক বাংলার মুক্তকন্ঠঃ-
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৩ Time View

ইতালি আওয়ামী লীগ একুশে আগস্ট মামলার সকল আসামিকে খালাসের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন

রিপোর্টঃ-দৈনিক বাংলার মুক্তকন্ঠঃ- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ পুরো আওয়ামী লীগের নেতৃবৃন্দকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার লক্ষ্যে ২০০৪ সালের ২১শে আগস্ট যে নারকীয় গ্রেনেড হামলা চালিয়ে নারীনেত্রী আইভি রহমানসহ ২৪ জনকে হত্যা করেছিল এবং এক হাজারেরও অধিক আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক আহত হয়ে শরীরে এখনও স্প্রিন্টারের দুঃসহ যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে, সেই একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালতে দন্ডিত সকল আসামিকে সংবিধান, আইন ও সকল বিচারিক রীতিনীতি লংঘন করে সম্পূর্ণ অবৈধভাবে খালাস করে দেয়ার বিরুদ্ধে তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি। ইতালি আওয়ামী লীগ মনে করে, বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও বিচার বিভাগের ইতিহাসে এটি একটি জঘন্য ও ঘৃণ্যতম কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের গণপরিষদে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে যে পবিত্র সংবিধান রচিত হয়েছিল, তাতে সকল নাগরিকের জন্য আইনের শাসন,মৌলিক মানবাধিকার, সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। আজ একুশে আগস্ট মামলার দন্ডপ্রাপ্ত ৪৯ জন আসামির সকলকে খালাস করে এই অসাংবিধানিক ও অবৈধ তথাকথিত অন্তর্র্বতী সরকার, পবিত্র সংবিধানের ওপর কুঠারাঘাত করল। আমরা ভয়ানক একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার বন্ধের এই অশুভ তৎপরতার বিরুদ্ধে তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি। জয় বাংলা,জয় বঙ্গবন্ধু,বাংলাদেশ চিরজীবী হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই