1. admin@banglarmuktokontho.com : admin :
পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের ২৭ বছর পূর্তি আজ - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের ২৭ বছর পূর্তি আজ

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২০১ Time View

পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের ২৭ বছর পূর্তি আজ

স ম জিয়াউর রহমান:চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ-
⁨আজ ঐতিহাসিক ২ ডিসেম্বর,পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের ২৭ বছর পূর্তি। দীর্ঘদিন চলমান রক্তপাত ও সংঘাত নিরসন এবং পাহাড়ে ঐক্য,শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ১৯৯৭ সালে তৎকালীন রাষ্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের উদ্যোগে আজকের এই দিনে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। কোনো প্রকার তৃতীয় মধ্যস্থতা ছাড়াই স্বাক্ষরিত হয় চুক্তিটি,যা সারাবিশ্বে এক অনন্য দৃষ্টান্ত। বর্তমান অবৈধ ইউনুস সরকারের চরম অবহেলার কারনে দিন দিন পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলার অবনতি ঘটছে। অবৈধ সরকার কতৃক শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ার ফলে পাহাড়ের ঐক্যবদ্ধতা ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠী।
গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ির দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘর্ষ এবং অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। (২০ সেপ্টেম্বর সকালে এই অস্থিরতা ছড়িয়ে পড়ে রাঙামাটি জেলায়ও,যেখানে বিভিন্ন সংঘর্ষে ৪ জন নিহত হন। অবৈধ সরকার কতৃক আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যার্থতার কারণে এ বছর পাবত্য এলাকায় অনুষ্ঠিত হয় নি প্রবারণা পূর্ণিমা’র ঐতিহ্যবাহী”কঠিন চীবর দান”অনুষ্ঠান। যা খুবই দুঃখজনক। বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এই পার্বত্য অঞ্চলের মানুষের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা নিশ্চিত করার ব্যপারে সরকারের এরূপ অবহেলা ও উদাসীতার প্রতি আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই!⁩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই