1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নরসিংদীতে অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২০৭ Time View

নরসিংদীতে অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ নরসিংদীতে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর মূল শুমারির প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) সকালে নরসিংদী আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপজেলা শুমারি সমন্বয়কারী জোনাল অফিসার এবং আইটি সুপারভাইজারগণের উপস্থিতিতে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। নরসিংদী জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক রেজওয়ানা কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন, নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,অর্থনৈতিক শুমারি একটি রাষ্টের ভবিষ্যৎ পরিকল্পনা ও ভবিষ্যতে রাষ্টের উন্নয়ন কর্মপন্থা নির্ধারণ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নতুন বাংলাদেশ গড়তে নির্ভুল তথ্য সংগ্রহ,স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে শুমারি কার্যক্রম সম্পন্ন করতে সকলের প্রতি আহবান জানান তিনি।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ (উপনিবন্ধক) মোঃ রবিউল ইসলাম।

উল্লেখ্য, অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন স্লোগানকে প্রতিপাদ্য করে ১০-২৬ ডিসেম্বর ২০২৪ সারাদেশে একযোগে অর্থনৈতিক শুমারিকাল চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই