1. admin@banglarmuktokontho.com : admin :
সাবেক সেনাপ্রধানের বড় ভাই সাবেক কাউন্সিলর গ্রেফতার - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সফল করার জন্য, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা “সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ

সাবেক সেনাপ্রধানের বড় ভাই সাবেক কাউন্সিলর গ্রেফতার

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৬ Time View

সাবেক সেনাপ্রধানের বড় ভাই সাবেক কাউন্সিলর গ্রেফতার

স ম জিয়াউর রহমান:চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ-
সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদের আপন বড় ভাই খুলনা সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ এস এম রফিউদ্দিন আহমেদ রফিককে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ ৩০ নভেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় তার বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কেএমপির ডিবি সূত্র জানায়,খুলনা মহানগরীর খালিশপুর ও বৈকালীতে অবস্থিত বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। ভাঙচুরের ঘটনায় গত ৩০ আগষ্ট নগরীর খালিশপুর থানায় এক বিএনপি নেতা এ মামলা করেন। মামলায় ৭০ নম্বর আসামী হিসেবে রয়েছেন সাবেক কাউন্সিলর রফিক উদ্দিন। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার মো:তাজুল ইসলাম। তিনি জানান, দু’টি ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবব্যবস্থা প্রক্রিয়াধীন। রবিবার তাকে আদালতে তোলা হবে বলেও জানান কেএমপির গোয়েন্দা শাখার এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই