1. admin@banglarmuktokontho.com : admin :
রাজশাহীতে সেনা কর্মকর্তা সেজে ২০ লাখ টাকা চাঁদা দাবি। অভিযোগে যুবক গ্রেপ্তার - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

রাজশাহীতে সেনা কর্মকর্তা সেজে ২০ লাখ টাকা চাঁদা দাবি। অভিযোগে যুবক গ্রেপ্তার

রিপোর্টঃ সাগর হাসান,জেলা প্রতিনিধি রাজশাহীঃ -
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৪৬ Time View

রাজশাহীতে সেনা কর্মকর্তা সেজে ২০ লাখ টাকা চাঁদা দাবি। অভিযোগে যুবক গ্রেপ্তার

রিপোর্টঃ সাগর হাসান,জেলা প্রতিনিধি রাজশাহীঃ –
রাজশাহীতে সেনা কর্মকর্তা সেজে মামলার ভয় দেখিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গোলাম মোস্তফা মাহিম (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।
গত মঙ্গলবার (২৬ নভেম্বর) ‍দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার (২৫ নভেম্বর) র‍্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নগরের মির্জাপুর এলাকা থেকে মাহিমকে গ্রেপ্তার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,গোলাম মোস্তফা মাহিম আঁচল উন্নয়ন সামাজিক সংস্থার কর্মী শাওন আহমেদকে (২৯) ফোন করে ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতির কথা বলেন। এরপর দেখা করলে তাকে মামলা থেকে বাঁচাবেন বলেন। এনপর তার কথা মত শাওন ২১ নভেম্বর বিনোদপুর বাজারে মাহিমের সঙ্গে দেখা করলে মাহিম নিজেকে সেনাবাহিনীর সার্জেন্ট,ডিজিএফআইয়ে কাজের কথা বলে মামলা থেকে বাঁচাতে শাওনের কাছে ২০ লাখ টাকা দাবি করেন। তখন শাওন টাকা দিতে অস্বীকৃতি জানায়। পরে মাহিম ২৩ নভেম্বর শাওনকে আবার ফোন করে সেনাবাহিনীর কোম্পানি কমান্ডার পরিচয় দিয়ে রাষ্ট্রদ্রোহ মামলার হুমকি দেন। র‍্যাব জানায়,শাওনের কাছ থেকে অভিযোগ পেয়ে র‍্যাব এ বিষয়ে প্রাথমিক তদন্ত করে। এতে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর মাহিমকে গ্রেপ্তার করা হয়।তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এ বিষয়ে শাওন গ্রেপ্তার মাহিমের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই