1. admin@banglarmuktokontho.com : admin :
"জামালপুরে"জেসিআই ঢাকা ডাইনামিক"এর"প্রজেক্ট এনেবল" - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সফল করার জন্য, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা “সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ

“জামালপুরে”জেসিআই ঢাকা ডাইনামিক”এর”প্রজেক্ট এনেবল”

রিপোর্টঃ মোঃ ইলিয়াস আশরাফ,নেত্রকোনা প্রতিনিধিঃ-
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৪১ Time View

“জামালপুরে”জেসিআই ঢাকা ডাইনামিক”এর”প্রজেক্ট এনেবল”শারীরিক অক্ষম ব্যাক্তিদের মুদি দোকান চালুতে সহযোগিতা করলো”

রিপোর্টঃ মোঃ ইলিয়াস আশরাফ,নেত্রকোনা প্রতিনিধিঃ-
আত্মনির্ভরশীলতা বাড়ানোর লক্ষ্য নিয়ে”জেসিআই ঢাকা ডাইনামিক” র বিশেষ উদ্যোগে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নের পেচারচর গ্রামে একটি শারীরিক অক্ষম পরিবারকে নিজস্ব মুদি দোকান চালু করতে সহায়তা করেছে।এতে করে অসহায় এই পরিবারটির স্বাবলম্বী হতে সাহায্য হলো। ২৯ শে নভেম্বর ২০২৪-এ দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামপুর উপজেলার স্হানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে জেসিআই ডাইনামিকের এমন মানবিক কাজকে সাধুবাদ জানান এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানান। উদ্ভোধনী অনুষ্ঠানে চাহিদাসম্পন্ন ব্যক্তিটি বলেন:এই মুদির দোকান শুধু একটি ব্যবসা নয়;এটি আমার স্বপ্ন পূরণের একটি মাধ্যম। আমি জেসিআই ঢাকা ডাইনামিক ও যারা আমাকে বিশ্বাস করেছেন এবং এই উদ্যোগে সমর্থন করেছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এসময় জেসিআই ঢাকা ডাইনামিকের স্হানীয় নির্বাহী সহ-সভাপতি শায়লিন জামান আকবর বলেন,আমরা এমন ব্যক্তিদের পাশে দাঁড়াতে পেরে গর্ববোধ করি যারা চ্যালেন্জ সত্ত্বেও অসাধারণ দৃঢ়তাএবং সম্ভাবনা প্রদর্শন করে। এই উদ্যোগ একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের দিকে একধাপ এগিয়ে যাওয়া যেখানে প্রত্যকের সফল হওয়ার সুযোগ রয়েছে। এই আয়োজনের মাধ্যমে সহায়তা ও প্রশিক্ষণের মাধ্যমে সফলভাবে দোকান পরিচালনায় দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ,মেন্টরশিপ এবং আর্থিক সহযোগীতা প্রদান,দোকান স্হাপনায় দোকানে তৈরি জিনিসপত্র নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। জেসিআই ঢাকা ডাইনামিক টেকসই জীবিকার প্রকল্প এবং বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি গ্রহণ করতে সম্প্রদায়গুলোকে উৎসাহিত করতে অঙ্গীকারবদ্ধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই