1. admin@banglarmuktokontho.com : admin :
ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে সংবর্ধনা । - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে সংবর্ধনা ।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৩৪ Time View

ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে সংবর্ধনা ।

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।।
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন-২৪ বিজয়ী বাংলাদেশ দলের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা’র সভাপতিত্বে বক্তব্য দেন,পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম,পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার মো:রাকিবুল হাসান,রাঙ্গাটুঙ্গি প্রমিলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক তাজুল ইসলাম,ঠাকুরগাঁও জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের উপদেষ্টা মো:ফারুক হোসেন, মাজেদ জাহাঙ্গীর অপু,মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আলোচনা শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা ঠাকুরগাঁও রাঙ্গাটুঙ্গি প্রমিলা ফুটবল একাডেমি থেকে উঠে আসা সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন-২৪ বিজয়ী দলের সদস্য মোছা.সাগরিকা, স্বপ্না রানী ও কোহাতি কিসকুকে সংবর্ধনা প্রদান করা হয়। নিরাপত্তা নিশ্চিত সহ ক্রীড়াঙ্গেনর উন্নয়নে নারী ফুটবলারদের পাশে থেকে সহযোগিতা করার আস্বাস দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক। উল্লেখ্য,চলতি বছরের গত ৩০ অক্টোবরে কাঠমুন্ডুতে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফে ফের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ২০২২ সালে একই প্রতিপকে হারিয়ে প্রথমবার দণি এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসরের শিরোপা জিতেছিল মেয়েরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই