1. admin@banglarmuktokontho.com : admin :
নগরীর খুলশীতে কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাবের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নগরীর খুলশীতে কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাবের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ Time View

নগরীর খুলশীতে কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাবের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

চট্টগ্রাম নগরীর খুলশীতে কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাবের উদ্যোগে ও ব্লাক টু ব্লু সোসাইটি এবং এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর যৌথ প্রোযোজনায় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৫ নভেম্বর) শুক্রবার বিকেল ৩ টায় খুলশী থানাধীন উতলা সংঘের মাঠে আফজাল হোসেন রিফাতের সঞ্চালনায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এ সময় কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাবের সভাপতি হারিছা খানম সুখীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কোর্টের আইনজীবী ইমদাদুল ফারহান,আইনজীবী মোহাম্মদ বরকাতুল্লাহ খান, ২ টাকায় স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী, সভাপতি জাগ্ৰত যুব সংঘ সংগঠনের সভাপতি জয়নুল আবেদীন। এছাড়া অন্যান্যদের মধ্যে মোহাম্মদ আশলাম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ কাশেম এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাব ও ব্লাক টু ব্লু সোসাইটি নামে দুটি দল অংশগ্রহণ করে। খেলার প্রথমার্ধে কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাব ১-০ গোলে এগিয়ে থাকে। এরপর বিরতির পর কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাবের খেলোয়াড়দের দুর্দান্ত খেলায় আরও একটি গোল ছিনিয়ে আনতে সক্ষম হয়। শেষে ২-০ গোলের ব্যবধানে বিজয় ছিনিয়ে আনে কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাবের খেলোয়াড়েরা।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে ট্রফি ও মেডেল তুলে দেন। এর আগে এই টুর্নামেন্টে মেয়েদের ব্যাডমিন্টন খেলার একটি ইভেন্ট অনুষ্ঠিত হয়।
পুরস্কার প্রদান শেষে টুর্নামেন্টের অন্যতম আয়োজক ও আশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের কর্মী হারিছা খানম সুখী বলেন, বর্তমানে অধিকাংশ ছেলেমেয়েরাই মোবাইলফোনে আসক্ত। তাই তাদেরকে মোবাইল ও অনলাইন গেইম থেকে ফিরিয়ে মাঠে ফিরিয়ে আনতেই আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি। আগামীতেও ইনশাআল্লাহ আরও বৃহৎ পরিসরে এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই