1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদী-৩(শিবপুর)আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা আটক - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নরসিংদী-৩(শিবপুর)আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা আটক

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৫৬ Time View

নরসিংদী-৩(শিবপুর)আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা আটক

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আসাদ গেট এলাকা থেকে নরসিংদী-৩ (শিবপুর)আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লাকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার হাসান।
এ সময় তিনি গণমাধ্যমকে বলেন,নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলামকে আটক করে থানায় দিয়ে গেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে আড়াই হাজারসহ নারায়ণগঞ্জে দুটি মামলা রয়েছে। আমরা তাকে থানায় রেখেছি,মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। তারা গাড়ি নিয়ে এসে তাকে নিয়ে যাবেন। আপাতত তিনি থানা হেফাজতে আটক আছেন। জানা গেছে,পিপলস ইউনিভার্সিটিতে আজ একটি বিশেষ সভা ছিল,ওই সভাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। এই মিটিংয়ে অংশ গ্রহণের জন্য সিরাজুল ইসলাম মোল্লা সেখানে আসেন। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। উল্লেখ্য যে,সিরাজুল ইসলাম মোল্লা বিগত নির্বাচনে নরসিংদী-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়াও তিনি নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই