1. admin@banglarmuktokontho.com : admin :
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের সিটে বসাকে কেন্দ্র করে ট্রেনের ভেতর দুপক্ষের সংঘর্ষ - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন সরকারি সড়কের গাছ কাটার মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেফতার নড়াইলে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, মামলা দায়ের নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের সিটে বসাকে কেন্দ্র করে ট্রেনের ভেতর দুপক্ষের সংঘর্ষ

প্রতিবেদক ও সম্পাদকঃ- দৈনিক বাংলার মুক্তকন্ঠ।।
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৪২ Time View

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের সিটে বসাকে কেন্দ্র করে ট্রেনের ভেতর দুপক্ষের সংঘর্ষ

প্রতিবেদক ও সম্পাদকঃ- দৈনিক বাংলার মুক্তকন্ঠ।।

ফরিদপুরের ভাঙ্গায় সিটে বসাকে কেন্দ্র করে ট্রেনের ভেতর দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার পুখুরিয়া রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

বুধবার (৬ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা রেলস্টেশন মাস্টার মোহাম্মদ রনি ব্যাপারী।

স্টেশন সূত্র জানা যায়, রাজবাড়ী থেকে ছেড়ে আসা নকশীকাঁথা ট্রেনে ঢাকায় যাচ্ছিলেন এক নারী, ফরিদপুর রেলস্টেশন থেকে জাকির মোল্লা নামের এক শিক্ষক ও তার স্ত্রী ওঠেন।

জাকির মোল্লা ট্রেনের সিট না পেয়ে ওই নারীকে একটু চেপে বসে স্ত্রীকে বসতে দেওয়ার অনুরোধ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ওই নারীর সঙ্গে শিক্ষক জাকির মোল্লার বাগবিতণ্ডা হয়।

পরে জাকির মোল্লা বহিরাগতদের ফোন করে ডেকে হামলা করে। এতে দুই নারীসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

এ বিষয়ে জাকির মোল্লা,সকল গণমাধ্যমকে বলেন, ওই নারীকে চেপে বসে আমার স্ত্রীকে বসতে দিতে অনুরোধ করি। এ সময় আমাদের মধ্যে বাগবিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতি হয়েছে।

তিনি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। তাই আত্মীয়-স্বজনরা শুনে হামলা করেছে। পুখুরিয়ায় আমার বহু আত্মীয়-স্বজন রয়েছেন। তারা এলাকার লাঠিয়াল বাহিনী। আমার সঙ্গে কেউ খারাপ আচরণ করলে তাদের এ পরিণতি হয়।

এ ব্যাপারে ভাঙ্গা রেলস্টেশন মাস্টার মোহাম্মদ রনি ব্যাপারী বলেন, শুনেছি ভাঙ্গা উপজেলার পুখুরিয়া রেলস্টেশনে একটা মারামারির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই