1. admin@banglarmuktokontho.com : admin :
আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুবার্ষিকী আজ - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুবার্ষিকী আজ

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১২৯ Time View

আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুবার্ষিকী আজ

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্ট।।
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বর্ষিয়ান রাজনীতিবিদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর ১২ম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারার হাইলধরে তাঁর গ্রামের বাড়িতে পরিবারের পক্ষ থেকে খতমে কোরআন,মিলাদ মাহফিল ও পুষ্পমাল্য অর্পণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ ছাড়া আনোয়ারা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে পৃথক কর্মসূচি পালিত হবে। এদিকে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানান,মৃত্যুবার্ষিকী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে খতমে কোরআন,দোয়া ও মিলাদ এবং কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে। এ ছাড়া এতিমখানায় খাবার বিতরণ ও মেজবানের আয়োজন করা হবে। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য,১৯৪৫ সালে আনোয়ারার হাইলধর গ্রামে জন্মগ্রহণ করেন আখতারু জ্জামান চৌধুরী বাবু। তিনি ১৯৫৮ সালে দক্ষিণ জেলা ছাত্রলীগের সদস্য নির্বাচিত হন বাবু। ১৯৬৭ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। ৭০ সালের সাধারণ নির্বাচনে তিনি আনোয়ারা ও পশ্চিম পটিয়া থেকে প্রাদেশিক পরিষদ সদস্য হন। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি। ২০১২ সালের ৪ নভেম্বর বর্ষীয়ান এই রাজনীতিক মারা যান। তাঁর মৃত্যুর পর জ্যৈষ্ঠ ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ একই আসন থেকে সাংসদ নির্বাচিত হন। বর্তমানে তিনি সরকারের ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই