1. admin@banglarmuktokontho.com : admin :
অতিদ্রুত আন্দোলনে রাজপথে নামবে আওয়ামী লীগ - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

অতিদ্রুত আন্দোলনে রাজপথে নামবে আওয়ামী লীগ

প্রতিবেদক-সম্পাদকঃ-দৈনিক বাংলার মুক্তকন্ঠ।।
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ Time View

অতিদ্রুত আন্দোলনে রাজপথে নামবে আওয়ামী লীগ

প্রতিবেদক-সম্পাদকঃ-দৈনিক বাংলার মুক্তকন্ঠ।। আগামী এক মাসের মধ্যে দ্রুততম সময়ে রাজপথে নামতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দলটি আন্দোলন করতেই রাজপথে নামবে। দলটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল গতকাল শুক্রবার ভয়েস অব আমেরিকার সাথে আলাপকালে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন,আমরা বিক্ষোভ প্রদর্শন এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার পরিকল্পনা করছি শীগ্রই। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের কয়েক ডজন নেতাও দেশ ছেড়ে যান। এসব নেতার মধ্যে শফিউল আলম চৌধুরী নাদেলও একজন। নাদেল টেলিফোনে ভয়েস আমেরিকাকে বলেন,দলের নেতাদের একত্রিত করতে কাজ করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করার জন্য অন্যান্য সমমনা রাজনৈতিক শক্তির সাথে যোগাযোগও করছেন তারা। তার দল কত তাড়াতাড়ি রাজপথে নামার পরিকল্পনা করছে জানতে চাইলে আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা বলেন,দুই সপ্তাহ বা এক মাস পরে,আমরা আন্দোলনে নামতে পারি। আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের সঙ্গে বসতে আগ্রহী নয় বলেও জানিয়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি বলেন,এই (অন্তর্বর্তী) সরকার সম্পূর্ণ অসাংবিধানিক। আমরা যদি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি,সারা দেশে বিক্ষোভ করি তাহলে এই (অন্তর্বর্তী) সরকার আর এক মিনিটও টিকবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই