1. admin@banglarmuktokontho.com : admin :
পাহাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চট্টগ্রামে - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাহাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চট্টগ্রামে

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ Time View

পাহাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চট্টগ্রামে

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম থেকে:বিভাগীয় পাহাড় ব্যবস্থাপনা কমিটির ২৯তম সভাব সিদ্ধান্তমতে গতকাল ২৪ অক্টোবর সকাল ১০ ঘটিকা থেকে দ্বিতীয় দিনের মতো জেলা প্রশাসন চট্টগ্রামের নেতৃত্বে সিএমপি,চট্টগ্রাম সিটি কর্পোরেশন,সিডিএ,ওয়াসা,পিডিবি,জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ,কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লি,পরিবেশ অধিদপ্তর,BAPA,BELA সহ বিভিন্ন সংস্থার সহযোগিতায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালীর ছড়া খালের অবৈধ দখল দারদের উচ্ছেদের নিমিত্ত যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের দ্বিতীয় দিনে আকবরশাহ থানা এলাকার হারবাতলী থেকে উজানের দিকে বায়েজিদ লিংক রোড পর্যন্ত কালীর ছড়া খালের শাখা-প্রশাখাসহ প্রায় পাঁচ কিলোমিটার পূর্বের দিনের এক কিলোমিটার সহ অংশ অবৈধ দখলমুক্ত করা হয়। দুই দিনের উচ্ছেদ অভিযানে ছোট বড় বিভিন্ন ধরণের প্রায় ৭০ টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে রয়েছে গরুর খামার, গুদামঘর,আবাসিক প্লটের সীমানা প্রাচীর,বসতঘর, শৌচাগার,দোকানসহ বিভিন্ন ধরণের সেমি পাকা ও পাকা স্থাপনা। অভিযানে মোট টি অবৈধ ২৮টি বিদ্যুৎ সংযোগ, ০৮টি পানির সংযোগও স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়।
বিভিন্ন সংস্থার সমন্বয়ে পরিচালিত এই অভিযানে সার্বিক সমন্বয় ও নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন অভিযানে একটি টীমকে নেতৃত্ব দেন। জেলা প্রশাসনের পক্ষে অভিযানের সার্বিক কার্যক্রম তদারকি করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদিউর রহিম জাদিদ। স্থানীয়দের অভিমত,চট্টগ্রাম জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত দুই দিনের এই যৌথ অভিযানে সকল স্টেক হোল্ডার সংস্থার সক্রিয় অংশগ্রহণ পরিবেশ রক্ষায় স্থায়ী ও কার্যকর ভূমিকা রাখবে। জনস্বার্থে জেলা প্রশাসন,চট্টগ্রাম পরিবেশ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই