1. admin@banglarmuktokontho.com : admin :
মরহুম আবুল হোসেন সওদাগরের ইছালে ছাওয়াব ও স্মরণ সভায় বক্তারা - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মরহুম আবুল হোসেন সওদাগরের ইছালে ছাওয়াব ও স্মরণ সভায় বক্তারা

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৪৪ Time View

মরহুম আবুল হোসেন সওদাগরের ইছালে ছাওয়াব ও স্মরণ সভায় বক্তারা

দ্বীন ও ত্বরিকতের খেদমতই ছিলো তাঁর জীবনের সফল মিশন। আওলাদে রাসুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ) র মুরিদান আছদগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবুল হোসেন সওদাগরের (বাণিজ্য ভান্ডার) স্মরণে আলোচনা সভা,ইছালে ছাওয়াব মাহফিল গতকাল ২৩ আক্টোবর (বুধবার) বহদ্দারহাটস্থ আর,বি কনভেনশন হলে মাওলানা শাহ নুর মোহাম্মাদ আল কাদেরীর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুফতি আল্লামা সৈয়দ অছিয়র রহমান আল কাদেরী। এতে বক্তারা বলেন,জামেয়া আনজুমান ও দরবার-এ সিরিকোটের গোলামী এবং আপন পীর মুর্শীদ আওলাদে রাসুলের প্রতি মুহব্বত ভালোবাসায় অটল থেকে আর্থিক শারীরীক ও মানসিকভাবে দ্বীন ও ত্বরিকতের খেদমতই ছিলো তাঁর জীবনের সাহসী মিশন। বিশেষ অতিথি ও মরহুমের জীবন কর্মের ওপর আলোচনায় অংশ নেন,রাজনীতিক আলহাজ আবু সুফিয়ান,নগর গাউসিয়া কমিটির সাবেক সেক্রেটারী মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ,সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা মুনির উদ্দীন সোহেল,মাওলানা ইলিয়াস আল কাদেরী,কেন্দ্রীয় গাউসিয়া কমিটির সাবেক কর্মকর্তা আলহাজ আবদুল হামিদ,মাহাবুবুল হক খান,প্রাক্তন জেলা গভর্নর লায়ন সিরাজুল হক আনসারি,লায়ন শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজিএফ ও লায়ন জেলা নেতৃবৃন্দ,ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী,ডাচ বাংলা ব্যাংক জোনাল হেড রন্জন বড়ুয়া,এন আর বি ব্যাংক জোনাল হেড মোহাম্মদ আতিকুর রহমান,প্রিমিয়ার ব্যাংক খাতুন গন্জ শাখার ও কদমতলি শাখার ম্যানেজার আছদগঞ্জ আয়রন স্টীল উৎপাদক ও বনিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকের হোসেন সহ বিভিন্ন ওলামা-মাশায়েখ,পেশাজীবী,ব্যবসায়ী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুমের শাহজাদা মাওলানা রেজাউল হোসাইন জসিমের সঞ্চালনায় মিলাদ-কিয়াম,দোয়া মুনাজাত ও মাঝবানের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই