1. admin@banglarmuktokontho.com : admin :
ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৩১ Time View

ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
সাংবাদিকতার নাম করে অপসাংবাদিকতা
করলে কাউকে ছাড় দেওয়া হবে না সুস্থ ধারার সাংবাদিকতা ও পেশাদারিত্ব ফিরিয়ে আনার দৃড় সংকল্প ব্যাক্ত করেছেন ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ। সোমবার দুপুরে নির্বাহী কমিটির এক সভায় এই সংকল্প ব্যাক্ত করেন সিনিয়র সাংবাদিকরা এ উপলক্ষ্যে নির্বাহী কমিটির এক সভা ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে একুশে টিভি ও দৈনিক জনকন্ঠের এম রায়হান, এটিএন বাংলার নিজাম জোয়ারদার বাবলু, দৈনিক কালেরকন্ঠের জেলা প্রতিনিধি এম সাইফুল মাবুদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, বৈশাখী টিভির রফিকুল ইসলাম মন্টু, দৈনিক দেশ রুপান্তরের রবিউল ইসলাম রবি, বাংলাভিশনের আসিফ ইকবাল মাখন, বাংলাদেশ অবজারভারের আবু জাফর রাজু, চ্যানেল টোয়েন্টিফোরের সাদ্দান হোসেন, বার্তাবাজারের খায়রুল ইসলাম নীরব ও সোনালী খবরের কামরুজ্জামানান লিটন বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। সভায় বক্তাগন বলেন, সুস্থ ধারার সাংবাদিকতা করলে ঝিনাইদহ প্রেসক্লাব তার সঙ্গে থাকবে এবং পেশাগত দায়িত্ব পালনে সহায়তা করবে। কিন্তু সাংবাদিকতার নাম করে অপসাংবাদিকতা করলে কাউকে ছাড় দেওয়া হবে না, সে যেই হোক। সভায় সময়ের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে ঝিনাইদহ প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধন ও ক্লাবের চলমান উন্নয়ন পক্রিয়া বজায় রাখতে সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই