1. admin@banglarmuktokontho.com : admin :
রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ ব্যবসায়ী গ্রেপ্তার - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ Time View

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী:
রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও গুলিসহ মো. মমিন শেখ (৪১) নামে একজন ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে।
রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর আন্দার মানিক গ্রামের মো.মমিন শেখের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো.মমিন শেখ গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর আন্দার মানিক গ্রামের মো.কিয়ামুদ্দিন শেখের ছেলে। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন বলেন,মো. মমিন শেখ কে তার নিজ বাড়ি থেকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। তার নিকট থেকে লোহা ও কাঠের তৈরী একটি এয়ারগান,একটি লোহার তৈরী দেশীয় একনলা পাইপ গান,দুইটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।সে পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তিনি আরও বলেন,আজ সোমবার (২১ অক্টোবর) গোয়ালন্দঘাট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। তাকে পুলিশী জিজ্ঞাসা বাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে। মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী ০১৭১৬৮১২৮৫৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই