1. admin@banglarmuktokontho.com : admin :
শিক্ষার মান উন্নয়নে কমলনগরে মা সমাবেশ অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

শিক্ষার মান উন্নয়নে কমলনগরে মা সমাবেশ অনুষ্ঠিত

মোঃ নুর হোসেন (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ Time View

শিক্ষার মান উন্নয়নে কমলনগরে মা সমাবেশ অনুষ্ঠিত

মোঃ নুর হোসেন (লক্ষ্মীপুর) প্রতিনিধি-লক্ষ্মীপুরের কমলনগরে শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের মানসিক বিকাশের লক্ষে হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মা সমাবেশ উদ্বোধন ও স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির।
২১ অক্টোবর সকাল ১০টায় বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষে আয়োজিত মা সমাবেশে উপস্থিত ছিলেন সাংবাদিক ও অভিভাবক ইউসুফ আলী মিঠু, ফয়েজ মাহমুদ, বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ। মা সমাবেশে উপস্থিত ব্যক্তিগন বলেন মা ও শিক্ষকগণের সঠিক পর্যবেক্ষণ এবং সে অনুযায়ী সন্তানদের গড়ে তোলার পদ্ধতি অনূসরণ করলে একটি শিশু ভবিষ্যতে সুনাগরিক হিসাবে গড়ে উঠাবে এতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে মা-সমাবেশের গুরুত্ব অপরিসীম। প্রাথমিক শিক্ষা পদ্ধতিতে নিয়মিত মা-সমাবেশের আয়োজনে একটি শিশুর সঠিক ও সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে অনন্য ভূমিকা পালন করে থাকে। শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয় গুলোতে মা-সমাবেশের আয়োজনের উপর জোর দেওয়া উচিত এ ধরণের মা সমাবেশ প্রতিটি বিদ্যালয়ে আয়োজন করার প্রয়োজন। এতে সন্তানদের শিক্ষিত করতে মায়ের ভূমিকা সম্পর্কে আরো সচেতন হবেন তারা। ফলে আমরা শিক্ষিত জাতি হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করতে সক্ষম হবো।
বিদ্যালয়ে প্রধান শিক্ষক হুমায়ুন কবির অভিভাবকদের উদ্দেশ্য বলেন, আপনারা সব সময় শিক্ষকদের সাথে যোগাযোগ করবেন আপনার শিশু শিক্ষার মান উন্নয়নের জন্য। তিনি আরো বলেন, আপনারা বাচ্চার হাতে মোবাইল দিবেন না, বাচ্চাকে সময় দিন। তার হাতে মোবাইল না দিলে সে এক ঘন্টা কাঁদলেও বাকি জীবন হাসবে, আর যদি এক ঘন্টা কাঁধার কথা চিন্তু করে মোবাইল দেন তবে সে সারা জীবন কাঁদবে। সকল অভিভাবক সহযোগীতা করলে আগামী দিনে আমরা জেলার শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হবো।। এতে আপনাদের সহায়তা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই