1. admin@banglarmuktokontho.com : admin :
কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞা রিমান্ডে - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞা রিমান্ডে

মোঃ আলী আশরাফ ইলিয়াস(নেত্রকোণা জেলা প্রতিনিধি)
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৫২ Time View

কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞা রিমান্ডে

মোঃআলী আশরাফ ইলিয়াস(নেত্রকোণা জেলা প্রতিনিধি)
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক ভূঞাকে দুই দিনের রিমান্ডে আনা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) কেন্দুয়া থানায় দ্রুত বিচার ও বিস্ফোরক আইনে তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়,বলে নিশ্চিত করেছে থানা সূত্র। এর আগে,গত ২৫ সেপ্টেম্বর কেন্দুয়া পৌরসভার বাদে আঠারবাড়ীর মোঃ জামাল উদ্দিন বাদী হয়ে ৯৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলায় (কেন্দুয়া-আটপাড়া) আসামির তালিকায় রয়েছেন সাবেক সাংসদ অসীম কুমার উকিল,তার স্ত্রী যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক সাংসদ অপু উকিল,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান ভূঁঞা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঁঞা,উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কল্যাণী হাসান,এবং সাধারণ সম্পাদক সুলতানা পারভীন পপি সহ আরও অনেক নেতা-কর্মী। মামলায় ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য,গত ৪ সেপ্টেম্বর ঢাকা র‍্যাব-১৪ এর একটি দল দ্রুত বিচার আইনে অন্য একটি মামলায় ঢাকায় অভিযান চালিয়ে আসাদুল হক ভূঞাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে কেন্দুয়া উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর,এবং লুটপাটের অভিযোগে মামলা রয়েছে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান,”হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় দ্রুত বিচার ও বিস্ফোরক আইনে তাকে গ্রেফতার করা হয়েছে এবং দু’দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” এই মামলার পরিপ্রেক্ষিতে কেন্দুয়া ও আটপাড়া এলাকার রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সকল পক্ষকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই