1. admin@banglarmuktokontho.com : admin :
আওয়ামীনলীগ নেতা আলমগীর গ্রেপ্তার! - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

আওয়ামীনলীগ নেতা আলমগীর গ্রেপ্তার!

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৩৮ Time View

আওয়ামীনলীগ নেতা আলমগীর গ্রেপ্তার!

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা বিমানবন্দর এলাকা থেকে আওয়ামী লীগ নেতা মো. আলমগীর হাসান প্রকাশ মধু আলমগীর (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০ অক্টোবর রবিবার রাত ১১ টার সময় পতেঙ্গা থানার ১৪ নম্বর এয়ারপোর্ট এলাকার কাশেম সওদাগরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা। গ্রেপ্তার মো : আলমগীর পতেঙ্গা থানার ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আলমগীর পতেঙ্গা ১৪ নং এয়ারপোর্ট কলোনি রোডের মসজিদ গেট এলাকার মৃত আবুল কাশেম সওদাগরের ছেলে। থানা পুলিশ সূত্রে জানায়, রাত ১১টার সময় পতেঙ্গা মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিমানবন্দর এলাকা থেকে মো. আলমগীর হাসান প্রকাশ মধু আলমগীরকে গ্রেপ্তার করেন।
এছাড়াও সে সিএমপি কোতোয়ালি থানার মামলা নং-০২(১)২০২৪,ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩০৭/৩৪ পেনাল কোড এর এজাহার নামীয় আসামি বলে জানান পুলিশ। একই সঙ্গে তার বিরুদ্ধে নানা চেক প্রতারণা মামলার ওয়ারেন্টও ছিলো বলে পুলিশ জানান।
এ প্রসঙ্গে জানতে চাইলে সিএমপি বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা হণমাধ্যমকে বলেন, পলাতক আসামি এবং পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। পরিবারের পক্ষ থেকে মো : আলমগীর হাসান কে মিথ্যা মামলায় ও রাজনৈতিক প্রতিহিংসায় আটক করেছে বলে অভিযোগ করেন। দ্রুত তার মুক্তি দাবি করেন। এদিকে পতেঙ্গা থানাধীন ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ত্যাগী আওয়ামী লীগ নেতা মো:আলমগীর হাসান কে মিথ্যা মামলায় আটক করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও পতেঙ্গা থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। তারা বিবৃতিতে মো: আলমগীর হাসান কে মিথ্যা মামলায় আটক করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং একই সাথে তার নি:শর্ত মুক্তি দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই