1. admin@banglarmuktokontho.com : admin :
কর্ণফুলী নদী রক্ষার্থে এ্যাড ভিশনের পরিবেশ ও জলবায়ু বিষয়ক অনুষ্ঠান - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

কর্ণফুলী নদী রক্ষার্থে এ্যাড ভিশনের পরিবেশ ও জলবায়ু বিষয়ক অনুষ্ঠান

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ Time View

কর্ণফুলী নদী রক্ষার্থে এ্যাড ভিশনের
পরিবেশ ও জলবায়ু বিষয়ক অনুষ্ঠান

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে জাহাজের উপরে কর্ণফুলী নদীকে স্বচ্ছ দূষণমুক্ত রাখতে আজ ২০ অক্টোবর রবিবার বিকেল তিনটায় পরিবেশ উন্নয়ন সংস্থা এ্যাড ভিশন বাংলাদেশ আয়োজিত পরিবেশ ও জলবায়ু বিষয়ক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও পরিবেশ সংগঠক ক্যাপ্টেন মহসিন আলম। আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও প্রতিষ্ঠাতা, সংগীত শিল্পী মাসুদ রানা, বিশিষ্ট সংগঠক কামরুল ইসলাম, সংগঠনের যুগ্ম মহাসচিব মো: তাসলিম হাসান হৃদয়, চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক কালিম শেখ। এসময় আরো উপস্থিত ছিলেন ক্যাপ্টেন রানা ইফতিকার, ক্যাপ্টেন রিয়াজুল ইসলাম, ক্যাপ্টেন মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার মানিক, ক্যাপ্টেন জুবাইর মাহমুদ।
সভায় বক্তারা বলেন, বর্তমানে যে হারে কর্ণফুলী নদী দূষণ হচ্ছে আগামীতে নিঃসন্দেহে হুমকির মুখে পড়বে। নদী দূষণ রোধ করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জেলা প্রশাসক ও চট্টগ্রাম বন্দরকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। নদী বাঁচান দেশ বাঁচান কর্ণফুলী নদী এদেশের প্রাণ এই স্লোগানকে সামনে রেখে আমাদের পথ চলা। নদীর দুই কূল হতে যে হারে আবর্জনা, প্লাস্টিক ও পলিথিন নদীতে প্রবেশ করছে সেটা দ্রুত বন্ধ করতে হবে। এই কর্ণফুলী নদী এই দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেটা আমাদের মাথায় রাখা উচিত। নদীর দু কূলকে দখলমুক্ত করতে হবে। নদী বাঁচলে দেশ বাঁচবে মানুষ বাঁচবে জীব বৈচিত্র বাঁচবে। পরিবেশ উন্নয়ন সংস্থা এ্যাড ভিশনের জোর দাবি নিয়ে ব্যতিক্রমধর্মী নদী রক্ষার এ অনুষ্ঠানের আয়োজন করে।
তারা আরও বলেন, এখন আর চুপ থাকার সময় নেই। দেশের স্বার্থে জাতির স্বার্থে পরিবেশ রক্ষা করতে হবে। বৃক্ষ ও পাহাড় নিধন বন্ধ করতে হবে। শব্দ দূষণ ও নদী দূষণ বন্ধ করতে হবে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। ক্ষতিকর প্লাস্টিক ও পলিতিন উৎপাদন ও ব্যবহার বন্ধ করতে হবে। বিষাক্ত গ্যাস ধোঁয়া বন্ধ করতে হবে। তারা আরও বলেন, আসুন স্বেচ্ছায় সেবা দান করি সকলে মিলে দূষণমুক্ত পরিবেশ গড়ি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই