1. admin@banglarmuktokontho.com : admin :
বাইতুল মোকাররমে ওয়াবি খতিব নিয়োগ এর প্রতিবাদ বিক্ষোৎ সমাবেশ - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম:
নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার

বাইতুল মোকাররমে ওয়াবি খতিব নিয়োগ এর প্রতিবাদ বিক্ষোৎ সমাবেশ

মোঃ মাহাবুব আলম রিপোর্টার
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১০৫ Time View

বাইতুল মোকাররমে ওয়াবি খতিব নিয়োগ এর প্রতিবাদ বিক্ষোৎ সমাবেশ

মোঃ মাহাবুব আলম রিপোর্টার

বাইতুল মুকাররমে ওহাবী খতিব নিয়োগ
দেশের নব্বই শতাংশ সুন্নি মোঃ জনতার ঈমানী অধিকার এবং ইসলামের আসল ধারা ধ্বংস করে দেশকে তালেবানি রাষ্ট্র করার ষড়যন্ত্র – আল্লামা ইমাম হায়াত।

বাইতুল মোকাররম সরকারি মসজিদে ওয়াবি মতালম্বী খতিব নিয়োগের প্রতিবাদে বিশ্ব সুন্নী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আজ ঢাকা প্রেসক্লাব প্রাঙ্গনে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ হয়।

সমাবেশে বিশ্ব সুন্নী আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, বাইতুল মোকাররম মসজিদে ঈমানী আকিদার বিপরীত মতবাদের খতিব নিয়োগ দেশের নব্বই শতাংশ সুন্নি জনগণের ঈমানী অধিকারী উপর মারাত্মক আঘাত,

আল্লামা ইমাম হায়াত বলেন, ইসলামের শান্তিময় মানবিক আসল ধারার বিপরীত ইসলামের নামেই উগ্রবাদী এবং জঙ্গিবাদের উৎস ওয়াবিবাদি খতিব নিয়োগ ইসলামের আসল দ্বারা ধ্বংস করে দেশকে তালেবানী জঙ্গী রাষ্ট্র করার ষড়যন্ত্র।

সমাবেশ আল্লামা ইমাম হায়াত বলেন, কোরআনুল করীম ও হাদিস শরীফের বিকৃত অপব্যাখ্যার উপর প্রতিষ্ঠিত
ওয়াবিবাদ সালাফিবাদ শিয়াবাদ মওদুদিবাদ ইত্যাদি মতবাদ ইসলামের মূল ধারা থেকে বিচ্যুত ও ঈমানের বিপরীত এবং ইসলামের প্রকৃত আদর্শের বিপরীত বাতিল মতবাদ।

আল্লামা ইমাম হায়াত বলেন, কোরআনুল করীম ও হাদিস শরীফে ইসলামের ছদ্মনামেই ইসলামের আসল ধারা ধ্বংসাত্মক অনেক বাতিল মতবাদের প্রাদুর্ভাব সম্পর্কে সতর্ক করা হয়েছে।

আল্লামা ইমাম হায়াত বলেন, বোখারী শরীফ সহ বিভিন্ন হাদিস শরীফের কিতাবে আরবের নজদ থেকে ইসলামের ধ্বংসকারী শয়তানের দল প্রাদুর্ভাব হবে বলে ওয়াবিবাদ সম্পর্কে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

আল্লামা ইমাম হায়াত বলেন, ওয়াবি সালাফি শিয়াবাদ মওদুদিবাদ ইত্যাদি মতবাদ যেমন ঈমানী আকিদার বিপরীত তেমনি সব মানুষের জন্য দয়াময় আল্লাহতাআলা ও তাঁর হাবীব রাহমাতাল্লিল আলামীন প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত জীবনের নিরাপত্তা- অধিকার- স্বাধীনতা- মর্যাদা স্বীকার করে না বরং অস্বীকার ও উৎখাত করে একক ধর্মের নামে একক ধর্মরাষ্ট্রের নামে নিজেদের একক গোষ্ঠীবাদি স্বৈরদস্যুতান্ত্রিক রাষ্ট্র কায়েম করে দ্বীন ও জীবন ধ্বংস করে।

আল্লামা ইমাম হায়াত বলেন, আল্লাহতাআলা ও তাঁর হাবীব রাহমাতাল্লিল আলামীন প্রাণাধিক প্রিয়নবী ভাই বোন সব মানুষের জন্য জীবনের সমান স্বাধীনতা-অধিকার মর্যাদা, লেখা পড়ার অধিকার, জীবনের বিকাশের অধিকার, দ্বীন – জীবন- দেশ- রাষ্ট্র- গণতন্ত্র – মানবাধিকার প্রতিষ্ঠায় ও রক্ষায় সমান দায়িত্ব পালনের সুযোগ দিলেও এসব বাতিল মতবাদ মাবোনদের জীবনের সব অধিকার হরণ ও রুদ্ধ করে জীবিত কবরস্থ করে রাখে। তিনি বলেন, ওয়াবিবাদ সালাফিবাদ শিয়াবাদ মওদুদিবাদ তালেবান আই এস ইত্যাদি কলেমার চেতনার বিপরীত বস্তুবাদি বিষাক্ত চেতনার ধারক বাতিল মতবাদ মা বোনদের মানবসত্তা ও মানবাধিকার অস্বীকার ও উৎখাত করে দ্বীন ও জীবনের শত্রু হিসেবে কাজ করে।

আল্লামা ইমাম হায়াত ওয়াবিবাদ সালাফিবাদ শিয়াবাদ মওদুদিবাদ তালেবান ইত্যাদি ইসলামের ছদ্মনামধারী বাতিল জালিম অপশক্তির অপরাজনীতির স্বৈরদস্যুতন্ত্র থেকে ঈমান- দ্বীন- মিল্লাত- দেশ- রাষ্ট্র- গণতন্ত্র ও সব মানুষ ভাই বোন সবার জীবনের নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার- মর্যাদা রক্ষায় সর্বজনীন মানবতার রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানান।

-আল্লামা শেখ রায়হান রাহবার
মহাসচিব
বিশ্ব সুন্নী আন্দোলন
মোবাইল: ০১৬-১২১২-৮৮৮৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই