1. admin@banglarmuktokontho.com : admin :
উপদেষ্টা নাহিদের বক্তব্য গ্রহণযোগ্য নয় : মহিলা পরিষদ - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

উপদেষ্টা নাহিদের বক্তব্য গ্রহণযোগ্য নয় : মহিলা পরিষদ

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৫২ Time View

উপদেষ্টা নাহিদের বক্তব্য গ্রহণযোগ্য নয় : মহিলা পরিষদ

স ম জিয়াউর রহমান :
অন্তর্বর্তী সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক মনে করে না’— তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের এই বক্তব্য কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
গতকাল ১৭ অক্টোবর সংবাদ মাধ্যমে বাংলাদেশ মহিলা পরিষদের পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু।
বিবৃতিতে বলা হয়, পূর্ব ঘোষিত জাতীয় দিবসের ছুটি বাতিল করার প্রসঙ্গে আমরা গণমাধ্যমে প্রচারিত বর্তমান অন্তবর্তী সরকারের একজন তরুণ উপদেষ্টার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়ে মন্তব্য শুনলাম। এই তরুণ উপদেষ্টা তার বক্তব্যের মাধ্যমে জাতির মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে অস্বীকার করেছেন, যা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এ দেশের প্রতিটি নাগরিকের অহংকার। এ দেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবিসংবাদিত ভূমিকা ঐতিহাসিকভাবে স্বীকৃত। ৭ই মার্চের ভাষণ দল মত নির্বিশেষে এ দেশের স্বাধীনতাকামী মানুষকে উজ্জীবিত করেছে। আপামর জনগণ দেশকে স্বাধীন করতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং এই ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। ইতিহাস না জানা বা ইতিহাসকে অস্বীকার করা যেকোনো জাতির জন্য অগৌরবের এবং অবিবেচনাপ্রসূত।
আরও বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদ অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টার এ ধরনের বক্তব্যে গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই