1. admin@banglarmuktokontho.com : admin :
পার্বতীপুরে উপাধ্যক্ষসহ চার ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

পার্বতীপুরে উপাধ্যক্ষসহ চার ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন

মোঃ ফয়জার রহমান দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৫৫ Time View

পার্বতীপুরে উপাধ্যক্ষসহ চার ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন

মোঃ ফয়জার রহমান দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

গত ১৭ অক্টোবর(বৃহস্পতিবার) সকাল ১১টায় দিনাজপুরের পার্বতীপুর পৌর শহরের সরকারপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনে এই মানববন্ধনের আয়োজন করে অত্র মাদ্রাসার শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসীগণ।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুর রশিদ সংগ্রাম,দৈনিক গণকণ্ঠের বিশেষ প্রতিবেদক আতিকুর রহমান আতিক,পৌর মহিলা বিএনপি’র সহ- সভাপতি রুবিনা পারভীন সহ অনেকেই।

এসময় আরও উপস্থিত ছিলেন মাহমুদ আলম,রুস্তম আলী,অভিভাবক নুরুল আমিন,দেলোয়ার হোসেন প্রমুখ।

এ মানববন্ধনে অন্তত ৩ শতাধিক শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী অংশ নেয়।বক্তারা অভিযোগ করেন,মাদ্রাসাকে অনিয়ম দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত করেছেন উপাধ্যক্ষ রফিকুল ইসলাম সহ চার ভারপ্রাপ্ত অধ্যক্ষগণ।

মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করে বলেন,বর্তমান উপাধ্যক্ষ দায়িত্ব পাওয়ার পর থেকে মাদ্রাসাটিকে টাকা আয়ের প্রধান ক্ষেত্র বানিয়েছেন।মাদ্রাসার নামীয় আবাদী জমি প্রতি বছর লিজ বা খাই খালাসী দিয়ে উক্ত টাকা মাদ্রাসা নামীয় ব্যাংক একাউন্টে জমা না দিয়ে বিগত ১৫ বছর যাবত তারা আত্নসাৎ করেছেন।বিভিন্ন খাতে মাদ্রাসায় বরাদ্দ আসলেও সেই টাকা কোথায় যায় তার কোন হদিস পাওয়া যায় না।নিয়োগ বাণিজ্যেও সিদ্ধহস্ত তারা।

মানববন্ধন শেষে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপাধ্যক্ষ সহ চার ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে একটি বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়।

বিষয়টি জানতে উপাধ্যক্ষ রফিকুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করেও তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই