1. admin@banglarmuktokontho.com : admin :
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা দূরিকরণে সিভিল সার্জন বরাবর স্মারক লিপি প্রদান - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা দূরিকরণে সিভিল সার্জন বরাবর স্মারক লিপি প্রদান

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১২২ Time View

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা দূরিকরণে সিভিল সার্জন বরাবর স্মারক লিপি প্রদান

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

বুধবার(১৬ অক্টোবর)নরসিংদী জেলার মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা দূরিকরণে ব্যবস্থা নিতে সিভিল সার্জন বরাবর স্মারক লিপি প্রদান করেছেন মনোহরদী উপজেলা সচেতন নাগরিক সমাজ।

উক্ত স্মারকলিপিতে মনোহরদী উপজেলা সচেতন নাগরিক সমাজ বেশ কিছু দাবী তুলে ধরেন।

দাবীগুলো হলো,
১/উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য অফিসার ডাঃরাশেদুল হাসান এর অপসারণ ও নতুন স্বাস্থ্য অফিসার নিয়োগ।

২/উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক রতন মিয়াকে অপসারণ ও নতুন হিসাব রক্ষক নিয়োগ।

৩/অন্তঃ বিভাগে ভর্তি রোগীদের চিকিৎসা সেবা ও হাসপাতাল কর্তৃক সরবরাহকৃত খাবারের মান নিশ্চিত করন।

৪/জরুরি বিভাগে সর্বক্ষণিক ডাক্তারের উপস্থিতি নিশ্চিত করণ।

৫/জরুরি বিভাগে আগত ও অন্তঃবিভাগে ভর্তি রোগীদের নিকট থেকে নিয়ম বহির্ভূত অর্থ গ্রহণ বন্ধ করণ।

৬/বহিঃবিভাগে সেবা নিশ্চিত করণে যথা সময়ে বহিঃবিভাগ খোলা ও ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করণ।

৭/বহিঃবিভাগে আগত রোগীদের বসার স্থান নিশ্চিত করণ ও বহিঃবিভাগে চুরি বন্ধ করণ।

৮/প্যাথলজি,রেডিওলজি সহ অন্যান্য রোগ শনাক্ত করণ শাখার কার্যক্রম নিশ্চিত করণ।

৯/ঔষধ কোম্পানির প্রতিনিধিদের বিড়ম্বনা বন্ধ করণ।

১০/দালালদের দৌরাত্ম বন্ধ করণ।

১১/এ্যাম্বোলেন্স সার্ভিস নির্বিঘ্ন করার ব্যবস্থা গ্রহণ।

১২/এ্যাম্বোলেন্সগুলোকে মেডিকেল এর বাহিরে অবস্থান করানোর ব্যবস্থা গ্রহণ।

১৩/দন্ত বিভাগে একজন বি ডি এস নিয়োগ করণ।

১৪/মেডিসিন স্টোরে দক্ষ ফার্মাসিস্ট নিয়োগ করণ।

১৫/চারদিকের পরিস্কার পরিচ্ছন্ন এবং নান্দনিক পরিবেশ তৈরী করণ।

১৬/নিয়োগপ্রাপ্ত ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ইত্যাদী।

এ বিষয়ে মনোহরদী উপজেলা সচেতন নাগরিক সমাজের একজন সদস্য জানান,আমরা বেশ কিছু দিন যাবৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা লক্ষ করছি,যাতে করে রোগী ও রোগীর স্বজনরা ভোগান্তির শিকার হচ্ছে। ইতিমধ্যে বিষয়টি উপজেলা স্বাস্থ্য অফিসারকে অবহিত করলেও সঠিক কোন সুরাহা না পাওয়ায় আমরা সিভিল সার্জন বরাবর স্মারক লিপি প্রদান করেছি।

এ ব্যাপারে জানতে উপজেলা স্বাস্থ্য অফিসারের মুঠোফোনে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যাওয়ায় উনার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই