1. admin@banglarmuktokontho.com : admin :
অসাংবিধানিক সরকার কর্তৃক রাষ্ট্রীয় আচার থেকে জাতীয় মুক্তির লড়াইয়ের ইতিহাস ও চেতনা মুছে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ ফ্রান্স আওয়ামী লীগের - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

অসাংবিধানিক সরকার কর্তৃক রাষ্ট্রীয় আচার থেকে জাতীয় মুক্তির লড়াইয়ের ইতিহাস ও চেতনা মুছে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ ফ্রান্স আওয়ামী লীগের

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৬৪ Time View

অসাংবিধানিক সরকার কর্তৃক রাষ্ট্রীয় আচার থেকে জাতীয় মুক্তির লড়াইয়ের ইতিহাস ও চেতনা মুছে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ ফ্রান্স আওয়ামী লীগের

স ম জিয়াউর রহমান :
গতকাল ১৬ অক্টোবর ঐতিহাসিক ৭’ই মার্চ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস সহ মোট আঁট জাতীয় দিবস বাতিলের পরিপত্র জারিকে সম্পূর্ণ ভাবে বাংলাদেশ স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করার পরিকল্পনা এবং ষড়যন্ত্র হিসেবে দেখছে ফ্রান্স আওয়ামী লীগ।

ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃত ৭ই মার্চের ঐতিহাসিক জাগরণের ভাষণ দিবস, ১৭ই মার্চের বঙ্গবন্ধুর জন্মদিন এবং শিশু দিবস ও ১৫ই আগস্টের মতো শোক পালনের দিবস বাতিল করে পরিপত্র জারি করা, বাংলাদেশের আপামর জনসাধারণের সাথে তামাশা ছাড়া কিছুই নয়।

ফ্রান্স আওয়ামী লীগের উক্ত বিবৃতির মাধ্যমে স্পষ্ট ভাবে জানানো যাচ্ছে যে, বাংলা ও বাঙালির সবচেয়ে বড় অর্জন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা, যার নেতৃত্ব দিয়েছেন ইতিহাসের সন্তান জাতির পিতা শেখ মুজিবুর রহমান। জাতির পিতার বিশ্বস্ত সহকর্মীবৃন্দ, দেশের মুক্তিকামী জনতা ও তার পরিবারের অবদান অমোছনীয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সরকারের প্রতিহিংসামূলক আচরণের শিকার হচ্ছে মুক্তির লড়াইয়ের সকল ব্যক্তি, প্রতিষ্ঠান ও প্রতীকী স্থাপনাসমূহ। এসবের ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ইতিহাসের সাথে সম্পর্কিত জাতীয় দিবসসমূহ রাষ্ট্রাচার থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। ফ্রান্স আওয়ামী লীগ এমন প্রতিহিংসামূলক, দেশের অস্তিত্ব বিরোধী ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই