1. admin@banglarmuktokontho.com : admin :
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার হাটপুকুরিয়া গ্রামে সৌদি প্রবাসী ব্যবসায়ী টিটু খানের প্রায় পৌনে ১৬ লক্ষ টাকা চুরি - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার হাটপুকুরিয়া গ্রামে সৌদি প্রবাসী ব্যবসায়ী টিটু খানের প্রায় পৌনে ১৬ লক্ষ টাকা চুরি

নিজস্ব প্রতিবেদন,দৈনিক বাংলার মুক্তকন্ঠ। 
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ Time View

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার হাটপুকুরিয়া গ্রামে সৌদি প্রবাসী ব্যবসায়ী টিটু খানের প্রায় পৌনে ১৬ লক্ষ টাকা চুরি করে পালিয়েছে, আল আমিন নামে এক দোকান কর্মচারী

নিজস্ব প্রতিবেদন,দৈনিক বাংলার মুক্তকন্ঠ।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের সন্তান সৌদি প্রবাসী টিটু খান। সৌদি আরবের আল জাইফ সাকাকায় টিটু খানের কফি শপের দোকান রয়েছে। এই প্রতিষ্ঠানে রয়েছে একাধিক কর্মচারী।
চাটখিল উপজেলার হাটপুকুরিয়া চৌইয়াল বাড়ীর আল আমিন সৌদি আরবে অবৈধভাবে বসবাস করছে। আল আমিন সৌদি আরবে তার কষ্টের কথা একই ইউনিয়নের সৌদি ব্যবসায়ী টিটু খানকে জানায়। টিটু খান তার এলাকার ছেলে কষ্টে আছে একথা বিবেচনা করে, তার কফি শপে গত ৯ সেপ্টেম্বর আল আমিন কে কাজ দেয়। আল আমিন টিটু খানের কফি শপের বিশ্বস্ততার সাথে প্রায় ১ মাস কাজ করে। গত রোববার আল আমিন কফি শপের ক্যাশ বাক্সে রাখা ইনবিলাবের টাকাগুলো সব খুলে পকেটে নেয়। এরপর রাতে বাসায় এসে টিটু খানের জমানো সব টাকা এবং iPhone 15 Pro Max নিয়ে পালিয়ে যায়।

সৌদি আরব থেকে হ্যান্ড ফোনে টিটু খান জাতীয় দৈনিক বাংলার মুক্তকন্ঠ জানান , আমি দোকান ভাড়া ও পার্টিদের দেওয়ার জন্য টাকা জমিয়েছিলাম। দোকানের সব হিসাব-নিকাশ এলাকার ছেলে হিসেবে আল আমিন দেখাশুনা করত। সে জানত কোথায় কত টাকা আছে। টিটু খান আরো বলেন আল আমিন আমার সর্বমোট ৪৯ হাজার ২০০ রিয়াল নিয়ে পালিয়েছে,যা বাংলাদেশী টাকায় ১৫ লক্ষ ৭৪ হাজার টাকার মত। তিনি বলেন আল-আমিনকে আমি অনেক বিশ্বাস করেছিলাম। কিন্তু সে আমার সাথে এভাবে প্রতারণা করে আমার টাকা পয়সা চুরি করে পালিয়ে যাবে, তা আমার কখনো কল্পনায়ও ছিল না।
বর্তমানে টিটু খান কিভাবে পার্টিদের টাকা পরিশোধ করবে এবং দোকান ভাড়া দিবে তা নিয়ে গভীরভাবে চিন্তিত। আল আমিন যে কোনো সময় যে কোনোভাবে বাংলাদেশে চলে আসতে পারে। আল আমিনের বিষয় সৌদি আইন প্রয়োগকারী সংস্থাকে টিটু খান অবহিত করেছে। গোপনে আল আমিন দেশে আসলে, তাকে কোথাও দেখা গেলে, সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার জন্য বিশেষ ভাবে দেশবাসী ও গণমাধ্যম কর্মী সহ সকলের কাছে আহ্বান জানিয়েছেন টিটু খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই