1. admin@banglarmuktokontho.com : admin :
শুক্রবার (৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্যক কুপিয়ে মারাত্মক আহত - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্যক কুপিয়ে মারাত্মক আহত

প্রতিবেদক ও সম্পাদকঃ- দৈনিক বাংলার মুক্তকন্ঠ।
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২৯৪ Time View

শুক্রবার (৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্যক কুপিয়ে মারাত্মক আহত

প্রতিবেদক ও সম্পাদকঃ- দৈনিক বাংলার মুক্তকন্ঠ।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাবেক জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান মনিরকে (৫৫) কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের চরহাজারী চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। ওই সময় তাকে একদল দুর্বৃত্তরা এলাপাতাড়ি পিটিয়ে মাথায় কুপিয়ে রক্তাক্ত করে রাস্তার পাশে পেলে যায়।

মনিরুজ্জামান মনির নোয়াখালী জেলা পরিষদের ৭নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ( কোম্পানীগঞ্জ) ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন।

ভুক্তভোগীর ভাগনে রাজীব অভিযোগ করে বলেন, তার কাকা পরিবারের সদস্যদের সাথে উপজেলার বসুরহাট বাজারের ৩নম্বর ওয়ার্ডের নিজ বাসায় থাকতেন। শুক্রবার দুপুরের দিকে নিজের গ্রামের বাড়ি উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজার এলাকায় জুমার নামাজ পড়তে যান। নামাজ পড়ে ফেরার পথে উপজেলার চরহাজারী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। এরপর অস্ত্রধারীরা তাকে বেধড়ক পিটিয়ে ও মাথায় কুপিয়ে গুরুত্বর আহত করে রাস্তার পাশে পেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা শহর মাইজদীর একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম দৈনিক বাংলার মুক্তকন্ঠ কে বলেন,বিষয়টি কেউ পুলিশকে অবহিত করেনি। তবে পুলিশের পক্ষ থেকে খোঁজ খবর নেওয়া হবে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই