1. admin@banglarmuktokontho.com : admin :
মেসি-নেইমার জুটিকে মাঠে দেখার অপেক্ষা - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
আজ ঐতিহাসিক ১৭ই মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন তার জীবদ্দশায় আড়ম্বরহীনভাবে পালন করছে বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নেতাকর্মী’রা ! নরসিংদী সদর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল, ও সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ মিথ্যা অভিযোগ ও জেল হাজতের শিকার রোমিও: জন্মনিবন্ধনের সত্যতা প্রমাণিত হওয়ায় জামিন নরসিংদী সদর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল, ও সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ নোয়াখালীতে কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কালিয়ায় সড়কে মৌসুমি ফসল শুকানো: বাড়ছে দুর্ঘটনা, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেতার হাতে নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম ! দুই দায়িত্বে আলোচিত নোয়াখালীর রাজনীতিবিদ হারুনুর রশিদ আজাদ “আমি কোন নেতা নই আমি শ্রমিকদের ভাই: এহতেশামুল হক শাহীন”

মেসি-নেইমার জুটিকে মাঠে দেখার অপেক্ষা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৮৩৩ Time View
রাজধানী ডেস্ক: নেইমারের সঙ্গে আবার জুটি বাঁধবেন মেসি। ফ্রান্সের রাজধানীতে এ নিয়ে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে পিএসজি সমর্থকদের মাঝে। এমন ত্রিফলা আক্রমণভাগ দেখতে তাদের আর তর সইছে না।

বার্সেলোনায় ছিল এমএসএন-মেসি, সুয়ারেজ ও নেইমার। পিএসজিতে হবে এমএএন-মেসি, এমবাপ্পে ও নেইমার। কী দারুণ আক্রমণভাগ নিয়ে মাঠে নামবেন প্যারিসের জায়ান্টরা।

জানা গেছে, এবার সিআর সেভেন রোনাল্ডোকেও টানতে চাইছে পিএসজি। অধরা চ্যাম্পিয়নস ট্রফি ঘরে তুলতে ইউরোপের ফুটবল বাজারে আধিপত্য দেখাচ্ছে পিএসজি। এর জন্য সব কিছু করতে প্রস্তুত ক্লাবটির চেয়ারম্যান নাসের আল খেলাইফি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর খবর, মেসিকে কিনেই থামছেন না খেলাইফি। এবার তার চোখ পড়েছে রোনাল্ডোর ওপর। মেসি, নেইমার ও রোনাল্ডোকে নিয়ে স্বপ্নের আক্রমণভাগ সাজাদে চান তিনি।

গুঞ্জন উঠেছে— ফরাসি তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের শূন্যতা রোনাল্ডোকে দিয়ে পূরণ করতে চান নাসের আল খেলাইফি।

আগামী জুনে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে এমবাপ্পের। এর পর ফ্রি এজেন্ট হয়ে রিয়াল মাদ্রিদে নাম লেখাবেন তিনি। একই সময়ে ফ্রি এজেন্ট হয়ে যাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জুভেন্টাসের সঙ্গে নতুন চুক্তি এখনও করা হয়নি তার।

সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছে পিএসজি। রোনাল্ডোকে নিয়ে আসার চেষ্টা করবে প্যারিসের এ দলটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই