1. admin@banglarmuktokontho.com : admin :
পুলিশের বাঁধার মুখে টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালন - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

পুলিশের বাঁধার মুখে টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালন

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৩ Time View

পুলিশের বাঁধার মুখে টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালন

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ছাত্রলীগের সাধারন সম্পাদক এর অনুপস্থিতিতে যুগ্ম সাধারন সম্পাদক সাজেদুর রহমান সোহান এর উদ্যোগে গোপালগঞ্জ -৩ আসনের বার বার নির্বাচিত এম,পি বাংলাদেশ সরকারের সাবেক প্রধান মন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্ম বার্ষিকী পালন করা হয়।
গতকাল শনিবার ২৮শে অক্টোবর সন্ধ্যা ৬টায় পুলিশ বাহিনীর বাঁধার মুখে তারা তাদের প্রাণ প্রিয় নেত্রীর জন্ম দিন কেক কেটে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনটি পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইব্রাহীম হোসেন সোহেল, পৌরসভা ছাত্রলীগের সভাপতি শেখ পল্লব সহ উপজেলা ছাত্রলীগের সকল শাখার ছাত্র লীগের নেতা কর্মী বৃন্দ।
বিভিন্ন সূত্রে খবর পাওয়া যায়, বাংলাদেশ সরকারের সাবেক প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ সহ জেলার বিভিন্ন স্থানে জন্মদিন পালনে করতে গিয়ে পুলিশের বাঁধার মুখে পড়তে হয় ছাত্রলীগের নেতা কর্মীদের।
এ ব্যপারে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহান বলেন,আমরা আমাদের প্রাণ প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্ম বার্ষিকী শান্তিপূর্ণ ভাবে পালন করতে গিয়ে বার বার পুলিশ বাহিনীর দ্বারা বাঁধাগ্রস্থ্য হই ।সব কিছু উপেক্ষা করে আমরা স্বল্প-পরিসরে তার জন্মদিন পালন করেছি। আমরা গণতান্ত্রিক দেশের নাগরিক আমাদের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের পালিত পুলিশ বাহিনী আমাদের নেত্রীর জন্মদিন পালনে বাঁধা দেওয়ার ব্যপারটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই