1. admin@banglarmuktokontho.com : admin :
"কেন্দুয়ায় মোবাইল নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ইউপি সদস্যের হামলায় আহত যুবকের মৃত্যু " - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম:
বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন সরকারি সড়কের গাছ কাটার মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেফতার নড়াইলে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, মামলা দায়ের নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ।

“কেন্দুয়ায় মোবাইল নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ইউপি সদস্যের হামলায় আহত যুবকের মৃত্যু “

মোঃ আলী আশরাফ ইলিয়াস (নেত্রকোনা জেলা প্রতিনিধি)
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৮ Time View

“কেন্দুয়ায় মোবাইল নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ইউপি সদস্যের হামলায় আহত যুবকের মৃত্যু ”

মোঃ আলী আশরাফ ইলিয়াস (নেত্রকোনা জেলা প্রতিনিধি)

কেন্দুয়ায় মোবাইল ফোন নিয়ে যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাবিকুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গত শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে গন্ডা ইউপির পাহাড়পুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত অবস্হায় তাকে ঢাকা রাজারবাগ বিএমকে হাসপাতালে চিকিৎসাকাধীন থাকাকালীন সোমবার (২৯ সেপ্টেম্বর) মারা যান। নিহত সাবিকুল গন্ডা ইউপির পাহাড়পুর গ্রামের চানমিয়ার ছেলে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার ও সেনাবাহিনীর ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিবেশী তারা মিয়ার সাথে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই বছর আগে স্হানীয় ইউপি সদস্য নুরুল্লাহ্ সাবিকুল ইসলামের মোবাইল ফোন নিয়ে যান। এরই জেরে শনিবার রাতে নুরুল্লার সাথে সাবিকুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইউপি সদস্য লোকজন নিয়ে তার উপর আক্রমণ করলে সাবিকুল ও তার বন্ধু শরীফুল্লাহ্ আহত হয়। স্হানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং সেখান থেকে রাতেই সাবিকুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজারবাগ সিএমকে হাসপাতালে নিয়ে যায়। পরদিন সকাল দশটায় চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই