1. admin@banglarmuktokontho.com : admin :
কালিয়ায় খেয়াঘাট দখলমুক্ত করতে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সফল করার জন্য, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা “সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা।

কালিয়ায় খেয়াঘাট দখলমুক্ত করতে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা

মো.রাসেল শেখ,জেলা প্রতিনিধি নড়াইল।
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭৩ Time View

কালিয়ায় খেয়াঘাট দখলমুক্ত করতে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা

মো.রাসেল শেখ,জেলা প্রতিনিধি নড়াইল।

নড়াইলের কালিয়ায় চাঁদা না দেওয়ায় হামিদপুর ইউনিয়নের নবগঙ্গা নদীর খেয়া ঘাট (লীজ কৃত) জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। ২০ সেপ্টেম্বর সকাল ৭ টার দিকে ৩০/৩৫ জন সন্ত্রাসী দেশীয় ও আগ্নেয়াস্ত্র সহকারে জোরপূর্বক এ ঘাট দখল করে নেয়। এ ঘটনায় সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করে বাংলাদেশ সেনাবাহিনীর নড়াইল জেলা ক্যাম্পের কমান্ডিং অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ঘাট মালিক পার-বিষ্ণুপুর গ্রামের দুধো মোল্যার ছেলে হাসমত মোল্যা।
লিখিত অভিযোগে জানা যায়, হাসমত মোল্যা বাংলা ১৪৩১ সালে ১লা বৈশাখে কালিয়া উপজেলা পরিষদ থেকে এক বছরের জন্য সর্বোচ্চ দরদাতা নিযুক্ত হয়ে ৬ লক্ষ টাকায় খেয়াঘাট ইজারা গ্রহন করেন। গত ২০সেপ্টেম্বর সকালে পার্শ্ববর্তী বুড়ীখালী গ্রামের আহাদ শেখ, আকছাদ শেখ, মাকছুদ শেখ, সামছু শেখসহ ৩০/৩৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র সহকারে হামিদপুর খেয়া ঘাটে উপস্থিত হয়ে খেয়া ঘাট চালাতে হলে ৫ লক্ষ টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়। চাঁদা দিতে অস্বীকার করায় অভিযুক্তরা ঘাট মালিককে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। তখন প্রাণ ভয়ে ভুক্তভোগীরা পালিয়ে যান। উল্লিখিত সন্ত্রাসীদের নিকট থেকে বৈধ ইজারাকৃত খেয়া ঘাট অবৈধ দখল মুক্ত করার দাবী জানিয়েছেন ভুক্তভোগী। এ বিষয় অভিযুক্ত আহাদ শেখ বলেন, বিষয়টি গ্রামের মাতুব্বরেরা বসে মীমাংসা করে দিয়েছে। এ অভিযোগ ভিত্তিহীন। এ প্রসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর নড়াইল জেলা ক্যাম্পের ক্যাপ্টেন জামানের সাথে কথা হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

মো. রাসেল শেখ
নড়াইল জেলা প্রতিনিধি
২৯/০৯/২০২৪
০১৭১১-৩২০৩৫৯

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই