1. admin@banglarmuktokontho.com : admin :
কেন্দুয়ায় ৯৮ জনের নাম উল্লেখ করে মামলা" - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

কেন্দুয়ায় ৯৮ জনের নাম উল্লেখ করে মামলা”

মোঃ আলী আশরাফ ইলিয়াস (নেত্রকোনা জেলা প্রতিনিধি)
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৯ Time View

“কেন্দুয়ায় ৯৮ জনের নাম উল্লেখ করে মামলা”

মোঃ আলী আশরাফ ইলিয়াস (নেত্রকোনা জেলা প্রতিনিধি)

নেত্রকোণার কেন্দুয়ায় গত ০৮/১১/২৩ ইং তারিখের একটি ঘটনাকে কেন্দ্র করে নেত্রকোণা-৩ আসনের সাবেক এমপি অসিম কুমার উকিলসহ ৯৮ জনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি মামলা হয়েছে। কেন্দুয়া পৌরসদরের বাদেআঠারবাড়ি গ্রামের জামাল উদ্দীন বাদী হয়ে গত বুধবার (২৫ সেপ্টেম্বর) এই মামলাটি করেন। এতে অজ্ঞাতনামা আরও ১৫০/২০০ জনকে আসামী করা হয়েছে।

জানা যায়, কেন্দুয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ও নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালীর বাসায় গত ০৮/১১/২০২৩ ইং তারিখে ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটনায় এ মামলা করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবেক এমপি অসীম কুমার উকিল ও তার স্ত্রী কেন্দ্রীয় যুব মহিলালীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক এমপি (সংরক্ষিত) অপু উকিলের নির্দেশনায় এ ঘটনা ঘটে।

হামলা, ভাংচুর ও লুটপাটের নেতৃত্ব দেয়ার অভিযোগে এনে উপজেলা আ’লীগের সভাপতি এড. আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও সাবেক পৌরমেয়র মো. আসাদুল হক ভূঁইয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়াকেও আসামী করা হয়েছে।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যম কর্মীদের জানান, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।।

                

     

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই