1. admin@banglarmuktokontho.com : admin :
বর্তমান প্রেক্ষাপটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে পুলিশ- আরএমপি কমিশনার - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

বর্তমান প্রেক্ষাপটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে পুলিশ- আরএমপি কমিশনার

সাগর হাসান জেলা প্রতিনিধি রাজশাহী
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১০ Time View

বর্তমান প্রেক্ষাপটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে পুলিশ- আরএমপি কমিশনার

সাগর হাসান
জেলা প্রতিনিধি রাজশাহী।

রাজশাহীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মেট্রোপলিটন পুলিশে সদ্য যোগদানকৃত কমিশনার জনাব মুহাম্মদ আবু সুফিয়ান।
২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় পুলিশ কমিশনার মুহাম্মদ আবু সুফিয়ান বলেন, বর্তমান প্রেক্ষাপটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে পুলিশ। রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে পুলিশি কার্যক্রম গতিশীলও করা হয়েছে। একই সঙ্গে আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রয়েছে ।

তিনি বলেন,(পুলিশ কমিশনার)পাঁচ আগস্ট এর ঘটনার সাথে জড়িত চিহ্নিত অপরাধীদের সনাক্তকরণের কাজ চলছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেপ্তার অভিযান জোরদার করা হয়েছে। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নগরীর আইন শৃঙ্খলা রক্ষার্থে ক্লোজ সার্কিট ক্যামেরা ও সাইবার ক্রাইম ইউনিট চালু করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন।

এসময় সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন করা হয়। প্রতিটি প্রশ্নের উত্তর ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন তিনি।

এসময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্ধর্তন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই