1. admin@banglarmuktokontho.com : admin :
ড্রেনে মিলল যুবলীগ নেতার ভাইয়ের লাশ! - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

ড্রেনে মিলল যুবলীগ নেতার ভাইয়ের লাশ!

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৭ Time View

ড্রেনে মিলল যুবলীগ নেতার ভাইয়ের লাশ!

বরিশাল নগরীর ড্রেন থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে; যিনি স্থানীয় এক যুবলীগ নেতার ভাই বলে জানিয়েছে পুলিশ। বুধবার সকালে বটতলা বাজার সংলগ্ন আব্দুর হামিদ মিয়া সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কোতোয়ালি মডেল থানার এসআই এইচএম সজল জানান।
মৃত মোহাম্মদ মোমিন মিয়া (৩২) নগরীর রুইয়ার পোল এলাকার বাসিন্দা আবুল খায়ের ধলু মিয়ার ছেলে। তিনি নগরীর ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম মুন্নার ছোট ভাই।
পুলিশ জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এসআই সজল বলেন, “
মঙ্গলবার রাতে সে বাসা থেকে বের হয়। সে আর বাসায় ফিরে নি। ড্রেনে তার মরদেহ পাওয়া যায়।”
নিহতের ভাই যুবলীগ নেতা শহিদুল ইসলাম মুন্না বলেন, “ভাইয়ের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। ধারণা করছি, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে যদি হত্যার বিষয় আসে, তাহলে মামলা করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই