1. admin@banglarmuktokontho.com : admin :
হত্যা মামলায় রিমান্ড নামঞ্জুর,কারাগারে সাবেক শিল্পমন্ত্রী - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন সরকারি সড়কের গাছ কাটার মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেফতার নড়াইলে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, মামলা দায়ের নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

হত্যা মামলায় রিমান্ড নামঞ্জুর,কারাগারে সাবেক শিল্পমন্ত্রী

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৪ Time View

হত্যা মামলায় রিমান্ড নামঞ্জুর,কারাগারে সাবেক শিল্পমন্ত্রী

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

নরসিংদীর মাধবদীতে শ্রমিকদল নেতা জাহাঙ্গীর হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ৫ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া বারোটার দিকে নরসিংদীর জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলামের আদালত এই আদেশ দেন।

এর আগে, মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে বুধবার দুপুর বারোটার দিকে নরসিংদী আদালতে নিয়ে আসা হয় সাবেক শিল্পমন্ত্রীকে। আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৪ আগস্ট মাধবদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনা ঘটে। এতে মাধবদী পৌরসভার ৪ নং ওয়ার্ড শ্রমিকদলের সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন নিহত হয়। এ ঘটনায় নিহতের চাচাত ভাই আমির হোসেন বাদী হয়ে গত আগস্টে নরসিংদীর আদালতে মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামী করে ১২৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল মজিদ হুমায়ুনকে ৬ নম্বর আসামী করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই