1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে রেলওয়ের ২ একর জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

নরসিংদীতে রেলওয়ের ২ একর জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯২ Time View

নরসিংদীতে রেলওয়ের ২ একর জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

নরসিংদীতে অবৈধভাবে রেলওয়ের জমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ–সম্পত্তি বিভাগ।

সোমবার (২৩ সেপ্টেম্বর)নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা বিভাগীয় বিভাগীয় ভূ–সম্পত্তি কর্মকর্তা আব্দুস সোবহান জানান, রেলওয়ের জায়গা দখল করে দোকানপাটসহ অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়। এতে দীর্ঘদিন ধরে জনভোগান্তিসহ অবৈধ স্থাপনার কারণে কখন ট্রেন আসছে, আর যাচ্ছে দেখতে পারছিলেন না যাত্রী ও পথচারীরা। এতে দুর্ঘটনার স্বীকারও হচ্ছিল পথচারীরা। জনগণের সুবিধার জন্য প্রাথমিকভাবে ২ একর জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ করা এসব দোকানপাট ও স্থাপনার কোনরকম ইজারা ছিল না, ভবিষ্যতেও এসব স্থান ইজারা দেয়া হবে না। রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভূ–সম্পত্তি কর্মকর্তা আব্দুস সোবহান।

অভিযানে রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ–সম্পত্তি কর্মকর্তা আব্দুস সোবহান ছাড়াও নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ পারভেজ ও রাফিউর রহমানসহ রেলওয়ের ঢাকা বিভাগের কর্মকর্তা, রেলওয়ে পুলিশসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই