1. admin@banglarmuktokontho.com : admin :
কালিয়ায় আওয়ামী লীগ নেতার বাড়ীতে লুটপাট-ভাংচুরের অভিযোগ - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন

কালিয়ায় আওয়ামী লীগ নেতার বাড়ীতে লুটপাট-ভাংচুরের অভিযোগ

মো.রাসেল শেখ,জেলা প্রতিনিধি নড়াইল।
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৫ Time View

কালিয়ায় আওয়ামী লীগ নেতার বাড়ীতে লুটপাট-ভাংচুরের অভিযোগ

মো.রাসেল শেখ,জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামে পূর্ব শত্রæতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভাংচুরসহ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা জামান ওরফে ধলা মেম্বারসহ কয়েকটি বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই সকল বাড়ীর ভুক্তভোগী মহিলারা রোববার (২২ সেপ্টেম্বর) প্রতিপক্ষ একই গ্রামের বিএনপির সমর্থক আকছেদ শেখ (৪০), মান্নু শেখ (৩৮), মাকছুদ শেখ (৩৭), আহাদ শেখ ও বুকার শেখসহ ১৩ জনের বিরুদ্ধে কালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ইমামুল মোল্যার স্ত্রী সাদেকা বেগম(৪২), ইব্রাহীম মোল্যা স্ত্রী মাজুরা বেগম (৩২), শরিফুল মোল্যার স্ত্রী আদরী বেগম (২৫), রওশন মোল্যার স্ত্রী আয়শা খাতুনা(২৪) ও জামান হোসেন ধলা মেম্বারের স্ত্রী কনিকা বেগম(৩০) লিখিত অভিযোগে জানান, অভিযুক্তরা গত ০৫ আগস্ট থেকে তাদের ওপর নানা ধরনের অত্যাচার চালাচ্ছে, বাড়ির সব পুরুষ সদস্যারা ব্যক্তিগত সমস্যার কারণে বাড়ীর বাইরে আছে। সেই সুযোগে অভিযুক্তরা তাদের বাড়িঘরে ঢুকে মালামাল লুট করে নিয়ে যাচ্ছে, নানা ধরনের হুমকি-ধামকি দিচ্ছে। অপরদিকে বুড়িখালি মোড়ে থাকা তাদের দোকানও তারা লুটপাট ও ভাংচুর করেছে। এ ছাড়া পুরুষ শূন্য বাড়ীতে মহিলা ও বাচ্চারা থাকায় রাতে তারা দেশীয় অস্ত্রসহ বাড়ীর আশেপাশে ঘোরাঘুরি করে অকথ্য ভাষায় গালিগালাজসহ ইজ্জত হরণ ও প্রাণ নাশের হুমকি দিয়ে চলেছে। এ সমস্ত ঘটনা সিসি ক্যামেরায় ধারন করা আছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত মাকসুদ শেখের ব্যবহৃত মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
এ বিষয় কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিন অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো. রাসেল শেখ
নড়াইল জেলা প্রতিনিধি
২৩/০৯/২০২৪
০১৭১১-৩২০৩৫৯

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই